Durga Puja 2026 Live Updates

অতিরিক্ত ট্রেন সত্ত্বেও বাড়ছে চাহিদা, স্পেশ্যাল ট্রেনে কাটা যায় তৎকাল টিকিট?

Published on:

Published on:

Indian Railways special trains for Puja here is the schedule
Follow

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে দুর্গাপুজো, দীপাবলি, ছট পুজো উপলক্ষে একাধিক স্পেশ্যাল ট্রেন ঘোষণা করা হয়েছে। ভিন রাজ্য থেকে যারা বাড়িতে ফিরবেন তাদের জন্য এই স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা। কিন্তু স্পেশ্যাল ট্রেনের টিকিটের চাহিদাও কম নয়। কিন্তু প্রশ্ন হল, স্পেশ্যাল ট্রেনের ক্ষেত্রে কি তৎকাল টিকিট বুক করা যায়?

স্পেশ্যাল ট্রেনে (Pujo Special Train) কাটা যায় তৎকাল টিকিট?

ভিড়ের চাপে স্পেশ্যাল ট্রেনগুলিতেও টিকিট শেষ হতে বসেছে। অনেকে সাধারণ ট্রেনে টিকিট না পেয়ে স্পেশ্যাল ট্রেনের টিকিট খুঁজছেন। কিন্তু এই ট্রেনে কি তৎকালে টিকিট কাটা যায়? কখন শুরু হয় টিকিট বুকিং?

Is tatkaal ticket available in pujo special train

কী বলছে নিয়ম: জানিয়ে রাখি, স্পেশ্যাল ট্রেনে তৎকাল টিকিটের সুবিধা থাকে না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, কোনও নির্দিষ্ট স্পেশ্যাল ট্রেনে তৎকাল কোটা চালু থাকলে শুধুমাত্র তখনই তৎকাল টিকিট বুক করা যায়। উপরন্তু উৎসব স্পেশ্যাল অনেক ট্রেনেই নির্দিষ্ট কিছু রিজার্ভড টিকিটের ব্যবস্থা থাকে। তাই টিকিট কাটার আগে সংশ্লিষ্ট ট্রেনে তৎকাল কোটা চালু রয়েছে কিনা তা আগে চেক করে নিন।

আরও পড়ুন : সপ্তমীর আনন্দে বৃষ্টি কি এবার ব্রেক টানবে? রবিবারের আবহাওয়া নিয়ে বড় আপডেট

কখন শুরু হয় বুকিং: উল্লেখ্য, তৎকাল টিকিট ট্রেনের (Pujo Special Train) যাত্রা শুরুর স্টেশন থেকে যাত্রার তারিখের এক দিন আগে বুক করা যায়। এসি ক্লাসের বুকিং শুরু হয় সকাল ১০ টা থেকে আর নন এসি ক্লাসের ক্ষেত্রে টিকিট বুকিং শুরু হয় সকাল ১১ টা থেকে।

আরও পড়ুন : রবিবাসরীয় সপ্তমীতে মাখোমাখো কাতলা পোস্ত, স্বাদে লাজবাব, রইল রেসিপি

জানিয়ে রাখি, কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে কিন্তু সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে রেলের নিয়ম অনুযায়ী, রিফান্ড মিলতে পারে। উদাহরণস্বরূপ নির্দিষ্ট ক্ষেত্রে ট্রেন ৩ ঘন্টার বেশি দেরি করলে বা ট্রেন ডাইভার্টেড হলে তৎকাল টিকিটের টাকা রিফান্ড করে দেওয়া যায়।