Durga Puja 2026 Live Updates

রবিবাসরীয় সপ্তমীতে মাখোমাখো কাতলা পোস্ত, স্বাদে লাজবাব, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছে ভাতে বাঙালির কাছে মাছ বরাবরই প্রিয়। রুই কাতলা থেকে পাবদা, পারশে, ইলিশ, ভেটকির মতো মাছ বাঙালির প্রিয় পদের (Recipe) তালিকায় থাকবেই। পেঁয়াজ রসুনের ঝাল হোক বা সরষে দিয়ে গা মাখা ঝাল কিংবা পাতলা ঝোল, মাছের নানান পদ রয়েছে বাঙালি হেঁশেলে।

মুখের স্বাদ বদলাতে চেখে দেখুন কাতলা পোস্ত (Recipe)

তবে সবসময় একই রকম তরকারিও ভালো লাগে না। স্বাদবদলের জন্য তখন খোঁজ পড়ে ভিন্ন ধরণের রেসিপির। এক্ষেত্রে পোস্তর আলাদাই চাহিদা এবং জনপ্রিয়তা থাকে। অনেকে সরষে পোস্ত দিয়ে মাছের পদ খেতে বেশ পছন্দই করেন। সরষে পোস্ত দিয়ে রান্না বাঙালির দীর্ঘদিনেরই প্রিয়। বাঙালি বাড়িতে রুই কাতলার মতো মাছও প্রায়ই আনা হয়। তাই স্বাদ বদল করার জন্য চেখে দেখতেই পারেন কাতলা পোস্তর রেসিপি (Recipe)। কীভাবে বানাবেন, রইল সম্পূর্ণ রেসিপি-

Katla posto recipe for saptami

কাতলা পোস্তর উপকরণ:

কাতলা মাছ- ৬ টুকরো

পেঁয়াজ- ১ টা, পাতলা করে কাটা

পোস্ত দানা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

কাঁচা লঙ্কা- ৫-৬ টি

সরষের তেল- ৫-৬ টেবিল চামচ

আরও পড়ুন : বন্ধই হচ্ছে না দরজা, পাতালপথে প্রতিমা দর্শনের হিড়িক, কলকাতা মেট্রো যেন বিভীষিকা!

কাতলা পোস্তর প্রণালী: মাছের টুকরোগুলিতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে প্রথমে। অন্যদিকে পোস্ত দানা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে মাছ ভেজে নিতে হবে। ওই তেলেই চিরে রাখা কাঁচালঙ্কা। গন্ধ বেরোলে দিতে হবে পোস্ত বাটা। ভালো করে নাড়াচাড়া করে হলুদ এবং লাল লঙ্কা গুঁড়ো দিতে হবে।

আরও পড়ুন : সমগ্র দেশেই নজির, পরিবর্তনের বাংলায় প্রথম দুর্গাপুজো কলকাতার সাউথ সিটি মলে

সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আধ কাপ গরম জল দিয়ে দিতে হবে। এরপর ভাজা মাছগুলি দিয়ে দিতে হবে। কড়াইতে ঢাকা দিয়ে ৩-৫ মিনিট রান্না করতে হবে। নামানোর আগে আরও দুটি কাঁচালঙ্কা এবং ১ টেবিল চামচ সরষের তেল ছড়িয়ে মিনিট দশেক ঢেকে রেখে পরিবেশন করুন গরম গরম।