কম উপকরণে এভাবে বানান গন্ধরাজ চিকেন, রইল ইজি রেসিপি

Published on:

Published on:

Recipe delicious Gandharaj Chicken using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে ভাইফোঁটা শেষ। এবার যদি চান হালকা খাবার খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিকেনের এই রেসিপিটি। পাশাপাশি এটি বানাতে আপনার খুব সামান্য সময় লাগবে‌ তাই আজকের প্রতিবেদনে রইল কীভাবে বানাবেন গন্ধরাজ চিকেন।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু গন্ধরাজ চিকেন (Recipe)

এই রেসিপিটি করতে সামান্য সময় লাগবে। কিন্তু এই খাবারটি খেয়ে সকলেই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তাহলে ঝটপট দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন গন্ধরাজ চিকেন। কীভাবে বানাবেন রইল তার প্রণালী (Recipe)।

Recipe delicious Gandharaj Chicken using just a few ingredients

আরও পড়ুন: একের পর এক মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, CNG-র পর এবার কি বাড়বে অটো ভাড়া?

উপকরণ:

মুরগির মাংস নিন ৫০০ গ্রাম
টক দই লাগবে ৩ টেবিল চামচ
আদা বাটা লাগবে ১ চা চামচ
রসুন বাটা নিন ১ চা চামচ
১টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিন
কাঁচা লঙ্কা বাটা লাগবে ৫-৬টি
গোলমরিচ গুঁড়ো নিন ১ চা চামচ
গন্ধরাজ লেবু নিন ১টি
গন্ধরাজ লেবুর পাতা লাগবে ৪ থেকে ৫টি
ফোড়নের জন্য নিন তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ
এছাড়া তেল বা ঘি নিতে হবে ২ টেবিল চামচ
নুন ও চিনি নিন স্বাদমতো
জল

প্রণালী: সবার প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটু পাত্রের মধ্যে টক দই, আদা রসুন বাটা সামান্য গোলমরিচ গুঁড়ো একটু গন্ধরাজিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে তাদের তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোঁড়ন দিন। তারপর তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ বাটা। এরপর ম্যারিনেট করা চিকেন টি ওর মধ্যে দিয়ে দিন। তারপর সেটাকে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে সামান্য গরম জল ও চেরা কাঁচালঙ্কার দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিন। এবার মাংস সিদ্ধ হয়ে গেলে, উপর থেকে গন্ধরাজ লেবুর রস ও গন্ধরাজি লেবুর খোসা কুরনো ও লেবু পাতা দিয়ে দিন। তারপর কিছুক্ষণ সেই ভাবে রেখে দিন। এরপর গরম গরম নামিয়ে ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন (Recipe)।