একের পর এক মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, CNG-র পর এবার কি বাড়বে অটো ভাড়া?

Published on:

Published on:

CNG Price Hike fears of a hike in auto fares following the rise

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার বাড়ল সিএনজির দাম (CNG Price Hike)। প্রতি কেজিতে দাম বাড়ল এক টাকা ৫০ পয়সা। মুম্বাই ও আশেপাশের এলাকায় ওই দাম পৌঁছল ৯১ টাকা ৫০ পয়সা প্রতি কেজি। এই নিয়ে মহানগরে গ্যাস লিমিটেড আট বার দাম বাড়াল। এর ফলে অটো ভাড়ায় প্রকোপ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এতে আমজনতার পকেটে চাপ বাড়বে।

CNG-র দাম বাড়তেই অটো ভাড়া বৃদ্ধির আশঙ্কা (CNG Price Hike)

এ মূল্যবৃদ্ধির ফলে জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত সিএনজির দাম প্রতিমত ১১ টাকা বাড়ল (CNG Price Hike)। জানুয়ারিতে সিএনজির দাম ছিল প্রতি কেজি ৮০.৫০ টাকা। ১১ মাসের কম সময়ের মধ্যে এর দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে অটো রিকশা ও ট্যাক্সি চালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির মালিকদেরও জ্বালানির খরচ বেড়ে গিয়েছে।

১৪ নভেম্বর মাঝরাত থেকে এই দাম কার্যকর হয়েছে। গত এক নভেম্বর সিএনজির দাম কেজি প্রতি ১ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। সেপ্টেম্বরের শুরু থেকে এখনো পর্যন্ত সিএনজির দাম কেজি প্রতি ৫.৫০ টাকা বেড়ে গিয়েছে।

CNG Price Hike fears of a hike in auto fares following the rise

আরও পড়ুন: একই দিনে একাধিক টিকিট কাটতে পারবেন মহিলারা? আধার নিয়ে নতুন উদ্যোগ

স্বাভাবিকভাবেই এই মূল্য বৃদ্ধির ফলে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন জুড়ে প্রায় ১২ লক্ষ ৯৩ হাজার সিএনজি চালিত যানবাহনের ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার মত অটোরিকশা, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনও রয়েছে। জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত সিএনজির দাম কেজি প্রতি ১১ টাকা বৃদ্ধি পেয়েছে।

আর এই বিষয়ে,এমজিএল-এর তরফে কারণ দেখানো হয়েছে গ্যাস আনার খরচ, দেশে প্রাকৃতিক গ্যাসের উত্পাদন কমে যাওয়া, আমদানি করা রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস-এর ওপর বাড়তি নির্ভরশীলতাকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশেষ করে সিএনজি-র জন্য গ্যাস সংগ্রহের খরচ অনেকটা বেড়ে গেছে (CNG Price Hike)।