সরকারি হাসপাতাল থেকে মুছতে চলেছে নীল-সাদা রং! ডেডলাইন বেঁধে বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের

Published on:

Published on:

West Bengal Health Department to colour Government hospital and medical colleges

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে নীল-সাদা রঙের রমরমা শুরু হয়েছিল। পালাবদলের পর থেকে অনেক জায়গায় সেই রঙের উপর প্রলেপ পড়েছে। এবার সরকারি হাসপাতালগুলির (Government Hospital) ভোলবদল করতে তৎপর স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলি শীঘ্রই নীল-সাদার বদলে নতুন রঙে সেজে উঠতে চলেছে।

সরকারি হাসপাতালের ভোলবদলে তৎপর স্বাস্থ্য দফতর | (West Bengal Health Department)

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির তরফে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের পাঠানো সেই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই বিষয়ক একটি প্রস্তাব ও খরচের হিসাব তৈরি করে জমা করতে হবে।

West Bengal Health Department

ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের অনেক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির ভবনের রং চটে গিয়েছে। ফলে সেগুলিকে অত্যন্ত মলিন দেখাচ্ছে। ওই ভবনগুলি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর দেখায় সেই জন্য দ্রুত রং করার তথা কালার ওয়াশের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ ভিবি জি রাম জি প্রকল্পে কাজ পাওয়ার সহজ প্রক্রিয়া! কী কী নথি লাগছে, আবেদন পদ্ধতি জানুন

স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রায় তিন বছর আগে ওই ভবনগুলির স্মার্ট লুক পেন্টিং করা হয়েছিল। ফলে বর্তমানে কোথায় কতটা রঙের প্রলেপ বা সংস্কার দরকার তা খতিয়ে দেখা হবে। সাইট ইঞ্জিনিয়ারদের থেকে মতামত নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিষয়ে একটি প্রস্তাব ও খরচের হিসাব তৈরি করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের জমা করতে বলা হয়েছে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই তৃণমূল আমলের নীল-সাদার রমরমা কমতে শুরু করেছে। ইতিমধ্যেই নবান্নের নামফলকের রং গেরুয়া হয়েছে। পাশাপাশি শহরের বেশ কিছু রাস্তার রোড ডিভাইডারের রং হয়েছে সাদা-কালো। শোনা যাচ্ছে, নবান্নের বাইরেও সাদা বা ঘিয়ের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণে রং করা হতে পারে। এবার সরকারি হাসপাতালের ভোলবদলেরও তোড়জোড় শুরু হয়ে গেল।