বাংলাহান্ট ডেস্ক : পুজো শুরু হতেই দর্শনার্থীদের ঢল শহর জুড়ে। বিশেষ করে এবার অধিকাংশ মানুষই পাতালপথে পুজো পরিক্রমা সারছেন। ফলত প্রতিটি স্টেশনেই উপচে পড়া ভিড় মেট্রোয় (Kolkata Metro)। ভিড়ের ছবি বেশি ধরা পড়ছে ব্লু লাইন জুড়ে। ভিড়ের চাপে কোনও স্টেশনেই মেট্রোর দরজা একবারে বন্ধ হচ্ছে না। ভিড় নিয়ন্ত্রণ করতে দীর্ঘক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে থাকছে মেট্রো। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকাও।
উপচে পড়া ভিড় কলকাতা মেট্রোয় (Kolkata Metro)
পুজো মানেই ভিড়। একথা বললে একেবারেই অত্যুক্তি করা হয় না। এমনি সময় যে রাস্তাগুলি ফাঁকা থাকে পুজোর কটা দিন সেগুলির ছবিও বদলে যায়। বাস থেকে ট্রেন ভিড় সর্বত্রই। কিন্তু এবার মেট্রো যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। পঞ্চমীর রাতে ব্লু লাইনের চাঁদনি চক, এসপ্ল্যানেড সহ একাধিক মেট্রো স্টেশনে ভিড় ছিল দেখার মতো।

ভিড় ঠেলেই উঠছে যাত্রীরা: ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে এসে দাঁড়াচ্ছে। তার মধ্যেই অনেকে ভিড় ঠেলে ওঠার চেষ্টা করছেন। এদিকে ভিড়ের চাপে মেট্রোর (Kolkata Metro) দরজা বন্ধ হতে চাইছে না। অনেক স্টেশনে যাত্রীদের টেনে নামাচ্ছেন পুলিশ কর্মীরা। ভিড় ঠেলে মেট্রোয় উঠতে বা নামতে গিয়ে অনেকে পড়ে যাচ্ছেন বলেও উঠেছে অভিযোগ।
আরও পড়ুন : অষ্টমীতে লুচি হচ্ছে তো? পাতে থাকুক পনির-সবজির মেলবন্ধনে নবরত্ন কোর্মা
ষষ্ঠীতে কী পরিস্থিতি: ষষ্ঠীতে পরিস্থিতি হয়েছে আরও ভয়ানক। এদিন সকাল থেকেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন মানুষ। বেলা গড়াতেই বাসে, মেট্রোয় জনপ্লাবন। মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, একই মেট্রোয় না উঠতে। কিন্তু সময় বাঁচাতে ঠেলাঠেলি করে উঠছেন অনেকেই। এদিকে শিয়ালদহগামী লোকাল ট্রেনেও ছবিটা কমবেশি একই রকম।
আরও পড়ুন : প্রতিমা নিরঞ্জনের জন্য সার্কুলার লাইনে বদল, ৬ দিন ধরে ঘুরপথে চলবে একাধিক চক্ররেল
এবার অবশ্য যাত্রীদের সুবিধার্থে একাধিক বিশেষ ট্রেন চালু করা হয়েছে। তাই আশা করা হচ্ছে সপ্তমী থেকে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আসতে পারে কিছুটা।














