বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে পরপর পুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গঙ্গার ঘাট এবং সংলগ্ন এলাকাগুলিতে ভিড় উপচে পড়ে। এবারও দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্কুলার রেল (Circular Rail) পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। মোট ৬ দিন ধরে সার্কুলার রেলপথে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলে জানা গিয়েছে।
কবে কবে রুট বদল সার্কুলার লাইনে (Circular Rail)
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২১ থেকে ২৪ অক্টোবর এবং ২৬ ও ২৭ অক্টোবর মোট ৬ দিন সার্কুলার রেলপথে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেনের রুট বদল হবে, কিছু ট্রেন নির্ধারিত স্টেশনের বদলে মাঝের নির্দিষ্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

কোন কোন ট্রেনের রুট বদল: রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৩০১২২, ৩০৩১২, ৩০৩১৪ সার্কুলার রেল লোকালকে টালা স্টেশনেই যাত্রা শেষ করতে হবে। ৩০৩৩১, ৩০১১১, ৩০৩১৩ লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এছাড়া ৩০৭১১ লোকাল ট্রেনের যাত্রা শেষ হবে বালিগঞ্জ স্টেশনে। ৩০৩৩২ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে চালানো হবে।
আরও পড়ুন : শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে কোনদিকে যাবেন? কোন কোন ঠাকুর দেখবেন, রইল রুট ম্যাপ
দেখে নিন তালিকা: অন্যদিকে ৩০১৩৫, ৩০৩৫৩ লোকাল (Circular Rail) মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুরগাছি রোড হয়ে ঘুরপথে চলবে। ৩০৩১৭ লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে কাঁকুড়গাছি রোড হয়ে চলবে। ৩০৪১৬ লোকাল মাঝেরহাটেই যাত্রা শেষ করবে। ৩০৪৫১ লোকাল রওনা হবে মাঝেরহাট থেকে।
আরও পড়ুন : অষ্টমীতে লুচি হচ্ছে তো? পাতে থাকুক পনির-সবজির মেলবন্ধনে নবরত্ন কোর্মা
অন্যদিকে ৩০১৪৪ লোকালকে ঘুরপথে শিয়ালদহ উত্তরে যাত্রা শেষ করানো হবে। ৩০১২৩ লোকাল শিয়ালদহ উত্তর থেকে যাত্রা শুরু করবে। মূলত প্রতিমা বিসর্জন চলাকালীন রেললাইন সংলগ্ন গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়া ভিড় সামলাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।














