উৎসব মিটতেই LPG-র দামে নজর, ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর কত?

Published on:

Published on:

LPG Cylinder check the price of gas in Kolkata

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুম কেটে যাওয়ার পরও স্বস্তি নেই সাধারণ মানুষের জন্য। কারণ ফের একবার বাণিজ্যিক গ্যাসের দাম আকাশ ছোঁয়ায় অব্যাহত রয়েছে। তবে আপাতত ভাবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে (Lpg Cylinder)। এবার এক নজরে ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর কত রয়েছে তা দেখে নিন।

কলকাতায় LPG-র দাম কত দেখে নিন (LPG Cylinder)

ফের একবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। কারণ উৎসবের পর্বের মাঝেই বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এই মূল্য বৃদ্ধির ফলে যথারীতি চিন্তার ভাজ মাথায় পড়েছে ব্যবসায়ীদের (Lpg Cylinder)। তবে এর দাম বৃদ্ধির আঁচ এখনো পড়েনি সাধারণ মানুষের রান্নাঘরে। কারণ ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এখন অপরিবর্তিতই রয়েছে। জানুন আজকের লেটেস্ট রেট।

তবে পহেলা নভেম্বর থেকে ১৯কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দশ টাকা থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন শহরে। যদিও ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দর আপাতত নভেম্বর মাসে অপরিবর্তিত রয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা।

LPG Cylinder check the price of gas in Kolkata

আরও পড়ুন: ফের ব্যাঙ্কের ছুটি, আগামী সপ্তাহে কলকাতায় কতদিন বন্ধ থাকবে পরিষেবা?

তবে এর আগের মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৯৫৪ টাকা। নভেম্বর থেকে ১৭ টাকা দাম বেড়ে কলকাতা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর হয়েছে ২৯৭১ টাকা। তবে বর্তমানে কলকাতার সব থেকে বেশি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে।

সোমবারও এই দামে কোনও পরিবর্তন হয়নি। আজ নয়া দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৮২০ টাকা, কলকাতায় ২,৯৭১ টাকা, মুম্বাইতে ২,৭৭৫ টাকা, চেন্নাইতে ২,৯৯৪.৫০ টাকা এবং বেঙ্গালুরুতে ২,৯০৯ টাকা। সোমবার ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নয়া দিল্লিতে ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা, মুম্বাইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭,৫০ টাকা এবং বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা।

ক্রমাগত এই সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। পাশাপাশি এই সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে খাবারের দাম ক্রমাগত বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে (LPG Cylinder)।