বাংলাহান্ট ডেস্ক : উত্তর কলকাতার দুর্গাপুজো মানেই নস্টালজিয়া। সাবেকি পুজোর (Durga Puja 2026) পাশাপাশি এবার থিমের পুজোর বাড়বাড়ন্তও হয়েছে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে অনেকেই ঠাকুর দেখা শুরু করেন। শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে কোন কোন পুজো দেখতে পারবেন?
শোভাবাজার মেট্রো থেকে কোন কোন পুজো (Durga Puja 2026) দেখবেন?
শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে প্রথমেই চলুন আহিরীটোলার পুজো দেখতে। মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটেই বি কে পাল অ্যাভিনিউ ধরে গঙ্গার দিকে হেঁটে ৫০০ মিটার এগোলেই আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। এরপর গন্তব্য কুমোরটুলি পার্ক। শোভাবাজার মেট্রো স্টেশনের ৩ নম্বর গেট থেকে বেরিয়ে হেঁটেই পৌঁছানো যাবে এই মণ্ডপে।

দেখে নিন শোভাবাজার রাজবাড়ি: শোভাবাজার চত্বরের ঠাকুরগুলি দেখতে হলে শোভাবাজার রাজবাড়ি মিস করলে একেবারেই চলবে না। দীর্ঘ ১০০ বছরেরও পুরনো এই পুজো কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজোগুলির (Durga Puja 2026) মধ্যে অন্যতম। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে জয়পুরিয়া কলেজ গেট দিয়ে বেরিয়ে দু মিনিট হাঁটলেই শোভাবাজার রাজবাড়ি।
আরও পড়ুন : একরাতেই কভার করুন ৫ টি সেরা পুজো, কালীঘাট মেট্রো থেকে রইল পথনির্দেশ
হাঁটাপথে কতক্ষণ সময়: উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সর্বজনীন। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে গেলে বেশ কিছুক্ষণের হাঁটাপথ। প্রায় ১০ মিনিট লাগতে পারে এক্ষেত্রে। এই রুটে ঠাকুর দেখলে জগৎ মুখার্জি পার্ক বাদ দেবেন না।
আরও পড়ুন : পুজোয় ওঠেনি ইলিশ, পুজোর বাজেটে কাটছাঁট, জৌলুসহীন কাকদ্বীপ
শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে প্রায় ৫০০ মিটার হাঁটা পথে জগৎ মুখার্জি পার্ক। সময় লাগবে প্রায় ১০ মিনিট। তবে পুজোর সময় ভিড়, যানজটের কথা মাথায় রেখে হাতে সময় নিয়ে বেরোনো ভালো।














