বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্কিল-বেসড এডুকেশন, প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে ইতিমধ্যেই পড়ুয়াদের কাছে যথেষ্ট সমাদৃত শ্রীমতী প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (Srimati Private ITI)। ২০১৮ সালে সফর শুরু করা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি (Institute) পড়ুয়াদের (Student) প্রযুক্তিগত জ্ঞান থেকে শুরু করে সৃজনশীলতা এবং হাতে-কলমে শেখার মাধ্যমে শিল্পক্ষেত্রের জন্য প্রস্তুত পেশাদার তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী।
পড়ুয়াদের স্বপ্নপূরণের সঙ্গী Srimati Private ITI:
জানিয়ে রাখি যে, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দু’টি প্রধান ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে। সেগুলি হল:
১. ইলেকট্রিশিয়ান: যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হাউস ওয়্যারিং, ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, মোটর ওয়িন্ডিং এবং বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত।
২. ফ্যাশন ডিজাইন টেকনোলজি: এক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে, প্যাটার্ন তৈরি, গার্মেন্ট কনস্ট্রাকশন, ফ্যাশন ইলাস্ট্রেশন, ড্রেপিং এবং বুটিক ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ অর্জন:
ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট: জানিয়ে রাখি যে, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ইলেকট্রিক্যাল ফার্ম, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বুটিক এবং গার্মেন্টস ইউনিটে ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব শিল্প অভিজ্ঞতা লাভ করে। এছাড়াও,শ্রীমতী প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ২০ টিরও বেশি কোম্পানির অংশগ্রহণে মেগা জব ফেয়ারের আয়োজন করে এবং ৮৫ শতাংশের বেশি প্লেসমেন্টের হার পরিলক্ষিত হয়েছে।

অ্যানুয়াল কনভোকেশন ও মেগা জব ফেয়ার ২০২৬: উল্লেখ্য যে, উভয় অনুষ্ঠানই গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে নেহেরু চিলড্রেন’স মিউজিয়ামে সফলভাবে আয়োজিত হয়েছিল। যেখানে শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয় এবং যোগ্যদের কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা হয়।

Thinking 2K26 – প্রজেক্ট এক্সিবিশন: এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনীমূলক প্রজেক্ট অত্যন্ত দক্ষতার সঙ্গে উপস্থাপিত করার সুযোগ পায়। যেখানে ফুটস্টেপ পাওয়ার জেনারেটর থেকে গাছে স্বয়ংক্রিয়ভাবে জল দেওয়ার ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র, স্বয়ংক্রিয় রাস্তার আল, বৈদ্যুতিক খুঁটির সেফটি সিস্টেম এবং লেজার সিকিউরিটি সিস্টেমের মতো বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতা ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছে।

Prismatic 2K26 – ফ্যাশন শো: উল্লেখ্য যে, গত ১২ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলকাতার সিটি সেন্টার-১-এর CII হলে সম্পন্ন হওয়া এই ফ্যাশন শো-তে শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাক পরেছিলেন পেশাদার মডেলরা। এই পোশাকগুলি ‘মা’, ‘হুইস্পার্স অফ গ্রেস’, ‘স্কারলেট নেক্সাস’, ‘নটস অফ বেঙ্গল’ এবং ‘ইটার্নাল ব্রিলিয়েন্স’ সহ ৯ টি সৃজনশীল থিমের ওপর ভিত্তি করে তৈরি ছিল।


ইন্ডাস্ট্রি সেমিনার এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ: আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত নিয়মিত সেমিনারগুলিতে ইন্টারভিউয়ের দক্ষতা, সেলফ-এমপ্লয়মেন্ট এবং সরকারি প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্র্যাকটিক্যাল ওয়ার্কশপগুলিতে ইলেকট্রিক্যাল ওয়্যারিং থেকে শুরু করে সোলার ইনস্টলেশন, ব্লক প্রিন্টিং, এমব্রয়ডারি এবং বুটিক ম্যানেজমেন্টের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন: ৯৬ শতাংশ ভারতীয় কর্মচারী কর্মক্ষেত্রে করছেন AI টুলসের ব্যবহার! সামনে এল বড় রিপোর্ট
দক্ষতা তৈরির মাধ্যমে সুযোগ সৃষ্টি: শ্রীমতী প্রাইভেট ITI মানসম্মত বৃত্তিমূলক শিক্ষা, শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, উদ্ভাবন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সফল কর্মজীবনের জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগগুলি শিক্ষা ও শিল্পের মধ্যে ব্যবধান দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ পেশাদার এবং উদ্যোক্তা হতেও ক্রমশ উৎসাহিত করে চলেছে।
For Admissions: www.srimatitechno.org












