প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা সহ অতিরিক্ত সুবিধা, জিও-র ৫৬ দিনের এই প্ল্যানের দাম কত জানেন?

Published on:

Published on:

Jio Get free OTT access with a 98-day recharge

বাংলাহান্ট ডেস্ক : প্রিপেড মোবাইল রিচার্জের ক্ষেত্রে রিলায়েন্স জিও-র (Reliance Jio) জনপ্রিয়তা তুঙ্গে। দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম জিও। দেশের অগুন্তি গ্রাহকদের জন্য নানান রিচার্জ প্ল্যান রয়েছে জিওর। এই প্ল্যানগুলিতে ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা ছাড়াও কিছু কিছু প্ল্যানে ওটিটি সহ অন্যান্য ডিজিটাল পরিষেবার সুবিধাও মেলে। এমনই একটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও।

কী কী সুবিধা রিলায়েন্স জিও-র (Reliance Jio) প্ল্যানে?

৬২৯ টাকার এই প্ল্যানে মিলবে ৫৬ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটাও পাওয়া যায় এই প্ল্যানে। অর্থাৎ পুরো ভ্যালিডিটিতে মোট ১১২ জিবি ডেটা মেলে। যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও মিলবে এই প্ল্যানে।

Reliance jio 56 days validity recharge plan

আনলিমিটেড ৫ জি ডেটা: এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা, আনলিমিটেড ৫ জি ডেটা পরিষেবাও পাওয়া যাবে এই প্ল্যানে। এই প্ল্যানের বিশেষ আকর্ষণ হল, এতে বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাচ্ছে। রিচার্জের (Reliance Jio) পাশাপাশি জিও হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই প্ল্যানে।

আরও পড়ুন : কলকাতার নাগরিক পরিষেবায় গতি আনতে বড় পদক্ষেপ! তৈরি হচ্ছে সব ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ

অতিরিক্ত কী সুবিধা: অন্যান্য অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে রয়েছে JioAICloud এ ৫০ জিবি বিনামূল্যে ক্লাউড স্টোরেজ, ১২ মাসের বিনামূল্যে ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন।

আরও পড়ুন : পাক সিরিজ ভারতে মুক্তিতে নিষেধাজ্ঞা, পুরনো কথা মনে করিয়ে নেটফ্লিক্সকে বার্তা কেন্দ্রের

বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট এখন প্রত্যেকের ঘরে ঘরে জরুরি হয়ে উঠেছে। আর সেকথা মাথায় রেখেই একের পর এক সুবিধাজনক প্ল্যান নিয়ে আসছে রিলায়েন্স জিও (Reliance Jio)। কম ও বেশিদিন উভয় মেয়াদের প্ল্যান রয়েছে জিওর। এই প্ল্যানটিও গ্রাহকদের কাছে খুবই লাভজনক হবে।