৯৬ শতাংশ ভারতীয় কর্মচারী কর্মক্ষেত্রে করছেন AI টুলসের ব্যবহার! সামনে এল বড় রিপোর্ট

Published on:

Published on:

96 percent of Indian employees using artificial intelligence tools in workplace.

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। এমতাবস্থায়, গ্লোবাল কনসালটেন্সি ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপ তথা BCG-র একটি নতুন রিপোর্ট ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওই রিপোর্ট অনুসারে, ভারতের (India) ৯৬ শতাংশ কর্মচারী দৈনিক অথবা সপ্তাহে ২ থেকে ৩ বার AI টুলস (AI Tools) ব্যবহার করেন। মূলত, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯ টি প্রধান দেশের মধ্যে ভারত এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই রিপোর্টে জানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়মিত ব্যবহার ভারতীয় কর্মীদের কাজের গতি বাড়িয়েছে এবং তাঁরা প্রতি সপ্তাহে গড়ে ১৫ ঘণ্টা সময় সাশ্রয় করছেন।

৯৬ শতাংশ ভারতীয় কর্মচারী কর্মক্ষেত্রে করছেন AI (Artificial Intelligence) টুলসের ব্যবহার!

কী জানা গিয়েছে: জানিয়ে রাখি যে, PTI অনুসারে, BCG তার রিপোর্ট, ‘ফর এশিয়া-প্যাসিফিক, স্ট্র্যাটেজিক ক্ল্যারিটি এজ দ্যা কী টু ভ্যালু’-তে জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গড়ে ৮৫ শতাংশ কর্মী নিয়মিত AI ব্যবহার করেন এবং এর ফলে প্রতি সপ্তাহে গড়ে ৯.৪ ঘণ্টা সময় সাশ্রয় হয়। তুলনামূলকভাবে, এক্ষেত্রে ভারতীয় কর্মচারীরা অনেক এগিয়ে গেছেন। মূলত, AI ব্যবহারের মাধ্যমে সাশ্রয় হওয়া সময়ের সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে ৯ টি দেশের মধ্যে ভারত প্রথম স্থানে রয়েছে। ৬১ শতাংশ ভারতীয় কর্মচারী জানিয়েছেন যে, তাঁরা সাশ্রয় হওয়া সময় সংস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ ও কৌশলগত কাজে ব্যবহার করেছেন। এক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে গড় হার ৪৪ শতাংশ। যেখানে অস্ট্রেলিয়ায় এই হার ৬০ শতাংশ এবং চিনে ৩৭ শতাংশ।

96 percent of Indian employees using artificial intelligence tools in workplace.

একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত হয়েছে: উল্লেখ্য যে, কর্মচারীদের মধ্যে AI নিয়ে প্রবল উৎসাহ থাকলেও, প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নতির সুযোগ এখনও রয়েছে। এই রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। মূলত, ভারতে ৪২ শতাংশ কর্মচারী মনে করেন যে, এআই কার্যকরভাবে ব্যবহার করার জন্য তাঁরা পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছেন। অন্যদিকে, ৫৯ শতাংশ কর্মচারী জানিয়েছেন যে, তাঁদের অফিসে মানুষ এবং AI-এর সঙ্গে কাজ করার জন্য সুস্পষ্ট নিয়মকানুন রয়েছে। এছাড়াও, ওই রিপোর্টে।একটি বড় চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে। ভারতে মাত্র ৩৮ শতাংশ কর্মীর এই বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে যে, AI ব্যবহারের মাধ্যমে তাদের সংস্থা কী অর্জন করতে চায় এবং এতে তাদের ভূমিকা কী।

আরও পড়ুন: নতুন বাণিজ্য যুদ্ধের সঙ্কেত? ভারত-সহ ৭ টি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার

সংস্থাগুলির জন্য বার্তা: এমতাবস্থায়, BCG X-এর ইন্ডিয়া হেড নিপুণ কালরা জানিয়েছেন, AI শুধু কাজ সম্পন্ন করার গতিই পরিবর্তন করছে না, বরং, এটি এও নির্ধারণ করছে যে কর্মচারীরা কোন গুরুত্বপূর্ণ কাজগুলিতে তাঁদের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন।

আরও পড়ুন: IPL 2027-এর মিনি নিলামে অংশ নেবেন ১৭ দেশের খেলোয়াড়! কোন দেশ থেকে এল সবথেকে বেশি নাম?

তাঁর মতে, ‘এখন সংস্থাদের লিডারদের কাজের পুরোনো পদ্ধতি পরিবর্তন করতে হবে. কর্মীদের সক্ষমতা বাড়াতে হবে এবং AI ব্যবহারের মাধ্যমে আরও ভালো ব্যবসায়িক ফলাফল অর্জনের জন্য সুস্পষ্ট নির্দেশ প্রদান করতে হবে।’