১০ একর জায়গা জুড়ে প্যান্ডেল! আমন্ত্রিতের সংখ্যা ৫ লক্ষ, বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন

Published on:

Published on:

Lavish arrangements at MLA Anant Singh daughter wedding go viral on social media

বাংলা হান্ট ডেস্ক: বিহারের (Bihar) ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের (Anant Singh Daughter Wedding) ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের (Shivnagi Singh) বিয়েকে ঘিরে কার্যত চমকের পর চমক। আমন্ত্রিতের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ। অতিথিদের আপ্যায়নে থাকছে ১৫০ রকমের পদ। বিদেশ থেকে আনা হয়েছে বিপুল পরিমাণ ফুল। এমনকী বিয়ের উদযাপনকে আরও জমকালো করে তুলতে আয়োজন করা হয়েছে ৫০০ রাউন্ড গুলি ছোড়ারও। সব মিলিয়ে পাটনার লাদমায় অনন্ত সিংয়ের পৈতৃক গ্রামে বুধবার বসেছে এক নজরকাড়া রাজকীয় বিয়ের আসর।

বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে (Anant Singh Daughter Wedding) রাজকীয় আয়োজন দেখে অবাক নেটপাড়া:

বিয়ের প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ছবি ও ভিডিয়ো। প্রায় ১০ একর জমি জুড়ে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। অতিথিদের তালিকাতেও রয়েছে চমক। রাজনৈতিক মহলের পরিচিত মুখ থেকে শুরু করে গায়ক ও অভিনেতা—অনেকেই আমন্ত্রণ পেয়েছেন বলে খবর। বিপুল সংখ্যক অতিথির জন্য খাবারের আয়োজনও করা হয়েছে বিশেষভাবে। জানা গিয়েছে, প্রায় ৫০ লক্ষ গোলাপ জামুন তৈরি করা হচ্ছে এই অনুষ্ঠানে। উত্তর ভারতের বিয়েবাড়িতে মিষ্টির আয়োজন স্বাভাবিক হলেও এই বিপুল পরিমাণ গোলাপ জামুন কার্যত নজিরবিহীন (Anant Singh Daughter Wedding)।

আরও পড়ুন: চিনের অভিযানে শামিল হয়ে পৌঁছলেন মহাকাশে! ইতিহাস গড়লেন যুদ্ধবিমান ওড়ানো পাকিস্তানি মহাকাশচারী

বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ৫০টিরও বেশি ঘোড়া পৌঁছে গিয়েছে সেখানে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থান থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় যিনি জয়ী হবেন, তাঁর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি মাহিন্দ্রা থার এসইউভি। বিয়েতে ভিভিআইপি অতিথিদের যাতায়াতের কথা মাথায় রেখে জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও।

তবে এত আয়োজনের মধ্যেও কৌতূহল ছিল পাত্রকে ঘিরে। জানা গিয়েছে, শিবাঙ্গীর হবু স্বামীর নাম ঋষিকেশ কুমার। আমেরিকার আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০-১১ বছর ধরে আমেরিকায় রয়েছেন ঋষিকেশ। সেখানে একটি বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত তিনি। অন্যদিকে, শিবাঙ্গীও উচ্চশিক্ষিত। অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

Lavish arrangements at MLA Anant Singh daughter wedding go viral on social media

আরও পড়ুন: প্রতারণা রুখতে নতুন নিয়মের পথে RBI! UPI-সহ ডিজিটাল পেমেন্ট বন্ধের ক্ষমতা পাবেন গ্রাহকরা

বিয়ের আগেই উপহার নিয়েও চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, তিলক অনুষ্ঠানে ঋষিকেশকে প্রায় তিন কোটি টাকা মূল্যের সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি উপহারের তালিকায় রয়েছে ১০০ গ্রাম ওজনের সোনার চেন এবং ৮০ গ্রাম ওজনের একটি সোনার ব্রেসলেট। সব মিলিয়ে আয়োজন, অতিথি আপ্যায়ন, ঘোড়দৌড় থেকে দামি উপহার—অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে  (Anant Singh Daughter Wedding) ঘিরে বিহারের রাজনৈতিক ও সামাজিক মহলে এখন জোর চর্চা।