দুয়ের বেশি সন্তান থাকলে… পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় ঘোষণা হাইকোর্টের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: পুরুষদের পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের। গুয়াহাটি হাইকোর্টের (High Court) প্রধান আসনে কর্মরত যোগ্য পুরুষ কর্মী সহ চুক্তিভিত্তিক কর্মীদেরও ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতি আশুতোষ কুমারের অনুমোদনে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি।

পিতৃতান্ত্রিক ছুটি নিয়ে ঘোষণা হাইকোর্টের (High Court)

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত পুরুষ কর্মীদের দুজনের কম সন্তান রয়েছে, তাঁরাই পাবেন এই সুবিধা। মূলত স্ত্রীর প্রসবের আগে, প্রসবের সময় বা সন্তান জন্মের ছয় মাসের মধ্যে নেওয়া যাবে ১৪ দিনের ছুটি। এই পিতৃত্বকালীন ছুটি চলাকালীন কর্মীরা ছুটি শুরুর আগের বেতনের সমান পাবেন।

High Court verdict on paternity leave

কারা পাবেন ছুটি: বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পিতৃত্বকালীন ছুটি কর্মীদের সঞ্চিত ছুটির খাতা থেকে কাটা হবে না। অন্যান্য অনুমোদিত ছুটির সঙ্গেও যুক্ত করা যাবে এই ছুটি। তবে পিতৃত্বকালীন ছুটি একবারে একটানা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এই ছুটি নিতে হবে। তবে ইতিমধ্যেই যদি দুই সন্তান থাকে তাহলে এই ছুটি পাওয়া যাবে না।

আরও পড়ুন : বদলে যাবে বাংলার যাতায়াতের ছবি! একগুচ্ছ জাতীয় সড়ক প্রকল্পে তৎপর কেন্দ্র

কখন নেওয়া যাবে ছুটি: উল্লেখযোগ্য বিষয়, সারোগেসির মাধ্যমে বাবা হওয়া কর্মীরাও দুয়ের কম সন্তান থাকলে পিতৃত্বকালীন ছুটি (High Court) পাবেন। সন্তান জন্মের ছয় মাসের মধ্যেই নিতে হবে এই ছুটি। এক বছরের কম বয়সী শিশুকে প্রি অ্যাডপশন ফস্টার কেয়ারে নিলে বা বৈধভাবে দত্তক নিলে এই ছুটি নিতে পারবেন।

আরও পড়ুন : রাজ্যে যোগ্য কৃষকরা পাবেন অতিরিক্ত ৯ হাজার টাকা, কীভাবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

ফস্টার কেয়ারের পর বৈধ দত্তক প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, তাহলে নেওয়া ছুটি কর্মীর অন্যান্য উপলব্ধ ছুটি থেকে কাটা যাবে। তবে ইচ্ছাকৃত বা অননুমোদিত অনুপস্থিতি কিংবা পূর্বে অনুমোদিত বা নেওয়া ছুটিকে আগে থেকে পিতৃত্বকালীন ছুটিতে বদলানো যাবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।