সবজির দামে লাগাম টানতে বড় দাওয়াই! আরও হাজার সুফল বাংলা স্টলের পরিকল্পনা রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal plans to open more Sufal Bangla Stall in state

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনে হু হু করে বেড়েছে সবজির দাম। পাশাপাশি নানা ধরণের মাছ কিনতে গিয়েও পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে রাজ্য জুড়ে আরও প্রায় ১ হাজার সুফল বাংলা স্টল (Sufal Bangla Stall) খোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই বিষয়ে জোর দিয়েছেন বলে খবর।

মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে বড় দাওয়াই রাজ্যের | (Government of West Bengal)

মঙ্গলবার নবান্ন সভাগৃহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্য জুড়ে সুফল বাংলা স্টল বাড়ানোর বিষয়ে জোর দেন মুখ্যমন্ত্রী। এই অর্থবর্ষে স্টলের সংখ্যা দেড় হাজারে নিয়ে যাওয়ার বিষয়ে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের আরও উদ্যোগী হতে বলেন তিনি।

Government of West Bengal

বর্তমানে রাজ্যে মোট ৪৫৩টি সুফল বাংলা স্টল রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কলকাতায়। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১৫০০ করার পরিকল্পনা করছে সরকার। এর পরের বছর আরও ১ হাজার সুফল বাংলা স্টল বাড়ানোর ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ হকারদের জীবন-জীবিকার সুরক্ষায় বড় পদক্ষেপ! কেন্দ্রীয় হকার আইন চালুর দাবিতে অগ্নিমিত্রাকে স্মারকলিপি

পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরাসরি কৃষকদের থেকে কিনে সুফল বাংলার স্টলে সামগ্রী বিক্রি করা হবে। এতে একদিকে যেমন কৃষকরা জিনিসের ন্যায্য দাম পাবেন। তেমনই ফড়েদের কারণে জিনিসপত্রের দাম বাড়বে না।

এদিকে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে আধিকারিকদের দাবি, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ফড়েদের মদতেই এভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। তবে তাঁরা নিশ্চিত, এই মূল্যবৃদ্ধিতে তড়িঘড়ি লাগাম টানা সম্ভব নয়। সেই কারণে স্থায়ী সমাধান হিসেবে সুফল বাংলা স্টল বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

প্রশাসনের কর্তাদের দাবি, সুফল বাংলা স্টলে কিছুটা সস্তায় জিনিসপত্র পাওয়া গেলে মানুষ সেখান থেকে কিনবেন। খদ্দেররা বাজারে যাবেন না। আর ক্রেতা কমলে বাজারেও বাধ্য হয়ে দাম কমবে। ফলে সাধারণ মানুষ স্বস্তি পাবে।

ঘূর্ণিঝড় আকভানের পর থেকেই বাজারের আগুন দাম। সবজি, মাছ কিনতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে মানুষের। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধান হিসেবে সুফল বাংলা স্টল বাড়ানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এতে অনেকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।