২৭ নভেম্বর রাজ্যের সব স্কুলে বিশেষ কর্মসূচি! বাল্যবিবাহ রোধে বড় উদ্যোগ সরকারের

Published on:

Published on:

Government of West Bengal to organize child marriage prevention programme in schools

বাংলা হান্ট ডেস্কঃ বাল্যবিবাহ রুখতে তৎপর রাজ্য সরকার (Government of West Bengal)। সেই লক্ষ্যে এবার স্কুলে স্কুলে পালিত হবে বিশেষ কর্মসূচি। আগামী ২৭ নভেম্বর রাজ্য জুড়ে স্কুলগুলিতে বাল্যবিবাহ বিরোধী কর্মসূচি (Child Marriage Prevention) আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যে এই নিয়ে রাজ্যের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ মুক্ত বাংলা গড়তে উদ্যোগী রাজ্য | (Government of West Bengal)

অল্প বয়সে বিয়ে নয়। বাংলাকে গড়ে তুলতে হবে বাল্যবিবাহ মুক্ত। শুরু থেকেই এই বিষয়টিতে জোর দিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্য সামনে রেখে আগামী শুক্রবার রাজ্যের স্কুলগুলিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। সেখানে শপথ নেবে পড়ুয়ারা।

Government of West Bengal

রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার রাজ্যের সকল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলে বিশেষ সমাবেশ আয়োজন করতে হবে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই কর্মসূচিতে বাল্যবিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে একসঙ্গে শপথ নেবেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

আরও পড়ুনঃ আরও বিপদে মমতা তৃণমূলের বিধায়ক! জেলবন্দি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের পর গণধর্ষণের অভিযোগ

সরকারের তরফে জানানো হয়েছে, বাল্যবিবাহের বিরুদ্ধে ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে উঠুক। তাঁরা প্রতিবাদ করতে শিখুক। কেন্দ্রের ‘বাল বিবাহ মুক্ত অভিযান’এর অংশ হিসেবে স্কুলে স্কুলে বাংলা ও ইংরেজিতে শপথবাক্য পাঠানো হয়েছে।

বাল্যবিবাহ মুক্ত বাংলা গড়তে রাজ্য জুড়ে স্কুলে স্কুলে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী হবে। কর্মসূচির ছবি ও রিপোর্ট সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিয়ের মরশুমে বাল্যবিবাহ রোধে আরও একটি কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর মাস অবধি রাজ্যের নানা ব্লকে বিশেষ সচেতনতামূলক প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে নারী ও শিশুকল্যাণ দফতর। অল্প বয়সে বিয়ে দেওয়ার কুফল সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার বাল্যবিবাহ মুক্ত বাংলা গড়তে স্কুলে স্কুলে বিশেষ কর্মসূচির আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। অল্প বয়সে বিয়ে নিয়ে ছোট বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে সচেতনতা ও প্রতিবাদ বোধ গড়ে উঠুক চায় রাজ্য। সেই কারণেই এমন অভিনব কর্মসূচির আয়োজন করা হচ্ছে।