‘বকেয়া DA কিছুই পাবেন না এই সময়..,’ সরকারের ক্যালকুলেশন অনুসারে মহার্ঘ ভাতা প্রদানের অভিযোগ

Published on:

Published on:

dearness allowance(385)

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা এখনও বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। চলতি বছর ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বকেয়া ডিএ-র সম্পূর্ণ অংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল আদালত। পূর্ববর্তী তৃণমূল সরকার বকেয়া মহার্ঘ ভাতার কিছুটা অংশ মিটিয়েছিল। ক্ষমতায় আসার পর বিজেপি সরকারও বকেয়া মেটাতে পদক্ষেপ করেছে। তবে একাধিক ক্ষেত্রে এই ডিএ নিয়ে সরকার সঠিক হিসেব করছে না বলে অভিযোগ সরকারি কর্মীদের।

বকেয়া ডিএ মিলছে কম, অভিযোগ সরকারি কর্মীদের | Dearness Allowance

০১. ০৪. ০৮ পরবর্তী ৩১. ১২.১৫ পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের। তবে অনেকেই তা পাননি বলে অভিযোগ। এই ইস্যুতে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে বার্তা দিয়ে লেখেন, “০১. ০৪. ০৮ পরবর্তী ৩১. ১২.১৫ পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে। কিন্তু অনেকেই ফোন করে প্রশ্ন করছেন যে, আমি ২০১২-২০১৫ সালের কোনো একটি মাসে অবসর নিয়েছি। কিন্তু বকেয়া ডিএ এত কম পেলাম কেন?”

dearness allowance(379)

মলয়বাবু বলেন, “দেখুন আমরা বলছি বটে যে, ০১. ০৪.০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত ডিএ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ৬০৫ AICPI ধরে ক্যালকুলেশন করার ফলে ০১. ০৪. ০৮ থেকে ৩১.১২.১১ পর্যন্ত ডিএ শূন্য দেখানো হয়েছে। তাই ২০১১ সালের কোন একটি মাসে অবসর নিলে বকেয়া ডিএ কিছুই পাবেন না। পরবর্তী ২০১২ থেকে ২০১৫ এর মধ্যে কোনো একটি মাসে অবসর নেওয়ার অবসরপ্রাপ্ত কর্মচারীরা ০১. ০১. ১২ থেকে ৩১. ১২. ১৫ পর্যন্ত হিসেব মোতাবেক বকেয়া পাবেন। যা অনেকটাই কমচ

আরও পড়ুন: আরও বিপদে মমতা তৃণমূলের বিধায়ক! জেলবন্দি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের পর গণধর্ষণের অভিযোগ

ভিডিওবার্তায় মলয়বাবু বলেন, “ধরুন ৩১.১২.১১ পর্যন্ত এর মধ্যে কোনো সরকারি কর্মচারী অবসর নিলে তিনি বকেয়ার কিছুই পাবেন না। এবং স্বাভাবিক নিয়মেই ১২ সালের কোনো একটি মাসে অবসর নিলে তার বকেয়া ডিএ-টা অনেকটাই কম হবে। ১৩ সালের কোনো একটি মাসে অবসর নিলে ওই যে ১২ সালের যে কর্মচারী তার থেকে একটু বেশি হবে। ১৪ সালে তার থেকে আরেকটু বেশি হবে। এইভাবে ক্যালকুলেশন অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীরা ডিএ-টা পাবেন।

সরকারি কর্মচারী সংগঠনের নেতার অভিযোগ, “সরকারের ক্যালকুলেশন অনুসারে স্বাভাবিক নিয়মেই ০১. ০৪.০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত যে বকেয়া ডিএ-টা দেওয়া শুরু হয়েছে সেটা অনেকটাই কম হবে। AICPI অনুসারে ডিএ না দিয়ে সরকার তাদের নিজস্ব ইচ্ছা, ভঙ্গিতে ডিএ-টা কম দেখাতে গিয়ে মাইনাস হয়ে গেছে। ডিএ-টা যেহেতু বেতনের অংশ তাই বেতনটা কমিয়ে দিতে পারেনা সরকার, সেটা বুঝতে পেরে ডিএ বলেছে শূন্য। অর্থাৎ ওই মাসগুলোতে সরকার সব ডিএ দিয়ে দিয়েছে তাই বকেয়া কোনো নেই।”