গয়না কেনার সুবর্ণ সুযোগ আজ, ফের কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price chipper a big relief during the wedding season

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

বিয়ের মরশুমে বড় স্বস্তি সস্তা হল সোনা (Gold Price)

সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ (Gold Price)।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২১১৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২১১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৭৫০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৭৫০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৬৮৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৬৮৫০ টাকা।

Gold Price chipper a big relief during the wedding season

আরও পড়ুন: গ্যাসের সিলিন্ডার বুক করার আগে জেনে নিন নতুন দাম, কলকাতায় কত হল LPG-র দর?

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৪১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৪১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৪০৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৪০৫০ টাকা।

এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।