পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ বহাল! কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় বড় প্রস্তাব সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court proposes to send KMC ward delimitation case to Calcutta High Court

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আসন পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি পৌঁছেছে। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীন এই মামলা ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর প্রস্তাব দিল আদালত। পাশাপাশি আপাতত বহাল থাকবে পুরভোট ঘোষণার উপর উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ।

কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় সুপ্রিম-প্রস্তাব | (Supreme Court)

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে কলকাতার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটির শুনানি ছিল। শুনানি চলাকালীন আদালত জানায়, এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হবে। সেখানেই মামলা ও কলকাতার পুভোটের ভবিষ্যৎ নির্ধারণ হবে।

Supreme Court

প্রধান বিচারপতি জানান, উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের দেওয়া বিতর্কিত নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ থাকবে। মামলায় তুলে ধরা আইনি ও তথ্যগত বিষয় বিবেচনা করে ডিভিশন বেঞ্চ নতুন করে যথাযথ নির্দেশ দিতে পারবে।

আরও পড়ুনঃ জল্পনা শেষ! আরও ৩ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত সরকারের, তবে সকলের জন্য নয়

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাবের পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও প্রস্তাব দেয়, ডিভিশন বেঞ্চে যতদিন অবধি না এই মামলা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে না, ততদিন পুরভোট স্থগিত থাকবে। এদিন এই মামলায় কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে পুরভোট ঘোষণায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে।

এদিন শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতির বেঞ্চের প্রস্তাব শোনার পর আগামী সোমবার ফের মামলাটির শুনানির আবেদন জানিয়ে তিনি বলেন, ওইদিন এই প্রস্তাব নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে। রাজ্যের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস বেআইনিভাবে হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের দীপু দাস। বর্তমানে সেই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। এবার সেই মামলাই ফের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর প্রস্তাব দিল প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী সোমবারের শুনানিতে সেই প্রস্তাব নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে।