বাংলাহান্ট ডেস্ক: মেডিক্যাল কলেজে ভর্তিতে (Medical College) চলছে টাকার খেলা? সম্প্রতি এই সংক্রান্ত এক মামলা উঠেছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। যেখানে ডোনার বা ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় মেডিক্যাল কলেজে টাকা দিয়ে এমবিবিএস-এ ভর্তি নেওয়ার অভিযোগ ওঠে। গোটা বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে মামলা দায়ের করেন ২০১৬ সালের সর্বভারতীয় নিট-ইউজি উত্তীর্ণ এক প্রার্থী।
মেডিক্যাল কলেজে ভর্তির বিনিময়ে টাকা? অভিযোগ হাইকোর্টে | Calcutta High Court
আর্থিক লেনদেনের অভিযোগ তুলে যাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডোনার বা ট্রাস্ট কোটায় ভর্তি হওয়া প্রার্থীদের নিয়োগ বাতিল করা হয় এবং অনলাইন পোর্টালের বাইরে সমস্ত এমবিবিএস বা বিডিএসে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়, এই দুই আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ওই প্রার্থী। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

মামলাকারীর অভিযোগ, গত ১১ অগস্ট বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিং কমিটি অফলাইনে আসন বণ্টনের অনুমতি দেয়। তারপরই বেআইনি কলেজে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। যেখানে কাউন্সেলিং ছাড়া সমস্ত মেডিক্যাল প্রতিষ্ঠানে নিট-ইউজি’তে ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে এই অভিযোগে নড়েচড়ে বসে হাইকোর্ট।
আরও পড়ুন: কলকাতার পুরভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি, আজ কী জানাবে কেন্দ্র?
শুনানিতে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, গত ১১ অগস্ট বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিং কমিটি অফলাইনে আসন বণ্টনের অনুমতি দিয়েছে। টাকার বিনিময়ে আসন বিক্রি করা হয়েছে বলে সওয়াল করেন তিনি। গতকাল এই মামলার শুনানিতে গোটা অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া ছাড়াই সরকারি মেডিক্যাল কলেজগুলিতে কীভাবে ডোনার বা ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় ভর্তি নিতে পারে সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এরপরই ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটির কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি।
রিপোর্টে কাউন্সেলিং কমিটিকে জানাতে হবে ওই কোটায় ভর্তি প্রার্থীদের বিস্তারিত তথ্য, নম্বর সহ র্যাঙ্কও। আগামী ৪ ডিসেম্বর রিপোর্ট দিতে নির্দেশ আদালতের। রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে বিচারপতি সিনহার প্রশ্ন, “আপনারা কীভাবে প্রার্থী নিচ্ছেন? নির্দিষ্ট নিয়ম মেনেই কি ভর্তি প্রক্রিয়া চলছে?” যোগ্য প্রার্থীকে যাতে ভর্তি নেওয়া হয় তা বলেছেন বিচারপতি। এরপরই তিনি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।












