সপ্তম বেতন কমিশন গঠনে এত বিলম্ব কেন? রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষতি নিয়ে প্রশ্ন সরকারকে

Published on:

Published on:

7th pay commission

বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের বহু অপেক্ষার পর বাংলায় ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের (7th pay commission)। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরই নয়া বেতন কমিশন নিয়ে পদক্ষেপ করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই লাগু হতে পারে নয়া পে কমিশন। যদিও পে কমিশন গঠন হওয়ার পর থেকেই এর কর্মপদ্ধতি ও গতিপ্রকৃতি নিয়ে সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে শুধু বাংলা নয়, পাঞ্জাবেও চর্চায় সপ্তম বেতন কমিশন।

চর্চায় সপ্তম বেতন কমিশন | 7th pay commission

পাঞ্জাবে ডিএ ইস্যুতে বিতর্ক রয়েছে। সেই ইস্যুতে জল গড়িয়েছে আদালতেও। এদিকে বিজেপি সভাপতি কেবল সিং ধিলন মঙ্গলবার রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠনে বিলম্বের জন্য ভগবন্ত মান নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারের সমালোচনায় সরব হন। তাঁর অভিযোগ, এই দেরির ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সময়মতো বেতন ও পেনশন সংশোধন থেকে বঞ্চিত হচ্ছেন।

7th Pay Commission

তাঁর কথায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম পাঞ্জাব বেতন কমিশন গঠিত হওয়ার কথা ছিল। এদিকে রাজ্য সরকার এখনও সেই প্রক্রিয়া শুরু করেনি। কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠন হয়ে গিয়েছে চলতি বছর। এই বিষয়ে তুলনা টেনে পাঞ্জাব সরকারকে কাঠগড়ায় তোলেন নেতা।

আরও পড়ুন: শুভমান গিলের ডাকে সাড়া দিলো না ICC! বলে লালার ব্যবহার নিয়ে অবস্থানে অনড় সর্বোচ্চ নিয়ামক সংস্থা

তিনি বলেন, কর্মরত কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বেতন ও পেনশন সংশোধনের সুপারিশ করার জন্য প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়ে থাকে। তাঁর অভিযোগ, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য সুবিধাগুলি প্রত্যাহার করে নিচ্ছে।

শুধু তাই নয়, এই বিলম্বের কারণে প্রায় ৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। একইসাথে, পাঞ্জাবে বিজেপি সরকার ক্ষমতায় এলে সকল রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের উদ্বেগের সমাধান করার প্রতিশ্রুতিও দিয়েছেন ধিলন।