বাংলা হান্ট ডেস্কঃ নতুন করে সমস্যায় পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। এবার বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।
কী নিয়ে তদন্ত হবে?
রাজ্যে ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। সেই কমিশনের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে এই কমিশন।

অভিযোগ, ব্রাত্য বসু (Bratya Basu) বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন পুরস্কার দেওয়া থেকে শুরু করে বই ছাপানো, একাধিক কাজে দুর্নীতি হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জমা পড়েছে বলে খবর। এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ অপেক্ষায় বহু শিক্ষক! দ্রুত হোক মিউচুয়াল ট্রান্সফার, চিঠি পর্ষদে
আগের অভিযোগ নিয়ে কী বলেছিলেন ব্রাত্য (Bratya Basu)?
রাজ্যে সরকার বদলের পর থেকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি ব্রাত্য বসুকে (Bratya Basu)। তৃণমূলের অনেক নেতা দল ছাড়লেও এই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এরই মধ্যে ব্রাত্য ও ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর দায়ের হয়।
এরপরই মুখ খুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, যিনি অভিযোগ করেছেন, তাঁকে তিনি চেনেন না। কোনও দিন তাঁর সঙ্গে কথাও হয়নি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও জানিয়েছিলেন ব্রাত্য।এমনকি তৃণমূলের দুই শিবিরের সঙ্গেই তাঁর কথা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। ব্রাত্যের বক্তব্য ছিল, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগই তাঁকে আবার রাজনীতিতে ফিরতে বাধ্য করবে। এর মধ্যেই এবার বাংলা অ্যাকাডেমির কাজকর্ম নিয়ে তদন্তের মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Bratya Basu)।












