ACL 2-তে ইতিহাস ইস্টবেঙ্গলের! জিকসনের গোলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক জয় লাল-হলুদ ব্রিগেডের

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জয় পেলো আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ইস্টবেঙ্গল (East Bengal) । কয়েকমাস আগে বিশ্বকাপে অংশ নেওয়া দেশ জর্ডানের সেরা ক্লাব আল হুসেইন এসসি-র বিরুদ্ধে (East Bengal vs Al-Hussein) জিকশন সিংয়ের (Jeakson Singh) একমাত্র গোলে ১-০ ফলে জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর (2026-27 AFC Champions League Two) পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা।

আজকের ইস্টবেঙ্গলের এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিন বছর আগে চালু হওয়া এশিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মানের প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর যাত্রা শুরু। এর আগে মোহনবাগান সুপার জায়ান্টস, এফসি গোয়ার মতো ভারতের সেরা ক্লাবগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও একটিও ম্যাচ জিততে পারেনি। এদিন প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতায় ভারতকে জয়ের স্বাদ দিয়েছে ইস্টবেঙ্গল।

এই জয়ের পর পাঁচ ম্যাচ খেলে দুটি ম্যাচ হেরে ও দুটি ম্যাচ ড্র করে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। আল হুসেইন ক্লাবের পয়েন্টস সমান হলেও এবং গোলপার্থক্যে জর্ডানের ক্লাবটি থাকলেও এগিয়ে মুখোমুখি সাক্ষাতে একবার ড্র ও একবার ইস্টবেঙ্গলের জয়ের সুবাদে পয়েন্টস টেবিলে নিজেদের গ্রূপে এগিয়ে লাল হলুদ শিবির।

আরও পড়ুন: ফের জয় মোহনবাগানের! লিগের শীর্ষস্থান দখল করে ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ ছুঁড়ে রাখলো সবুজ-মেরুণ ব্রিগেড

তবে ম্যাচ জিতলেও যুবভারতীতে এদিন দাপট বেশি ছিল জর্ডানের ক্লাবটির। বিশ্বকাপে আর্জেন্টিনা, অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলা দুই ফুটবলারকে এদিন একাদশে রেখে দল নামিয়েছিলেন কোচ কুররো তোরেস। ম্যাচে বলের দখল, গোল লক্ষ্য করে শট সবকিছুতেই এগিয়ে ছিল প্রতিপক্ষ। চারবার তাদের শট পোস্টে লেগে ফেরে। কিন্তু ভাগ্য এদিন ইস্টবেঙ্গলের প্রতি ছিল সুপ্রসন্ন।

আরও পড়ুন: ফের পাকিস্তান বধ ব্লু টাইগার্সদের! বঙ্গসন্তান সন্দীপের গোলে জুনিয়র দল নিয়েই SAFF কাপ চ্যাম্পিয়ন ভারত

দীর্ঘদিন পর প্রথম একাদশে জায়গা পেয়ে নজর কেড়েছিলেন ইস্টবেঙ্গলের অজি ফুটবলার ক্রিস ইকোনমিডিস। বরাবরের মতো অত্যন্ত পরিশ্রম করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন অধিনায়ক রশিদ। কিন্তু জয় গুপ্তা, সন্দীপ মান্ডিদের মতো ফুটবলারদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোল পেলেও গোটা ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না জিকশন সিং। পরের ম্যাচে কলকাতা ডার্বি। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে চার ম্যাচ পরে এই জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়ালেও ডার্বিতে ফুটবলারদের কাছ থেকে অনেক বেশি ভালো পারফরম্যান্স আশা করবেন কোচ আন্তোনিও হাবাস।