১৯ টি ছক্কা হাঁকিয়ে একাই করলেন ১৮১ রান! T20-তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস প্রিয়াংশ আর্যের

Published on:

Published on:

Priyansh Arya has the highest-scoring innings by an Indian in T20s.

বাংলা হান্ট ডেস্ক: দুর্ধর্ষ রেকর্ড গড়লেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। মূলত, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রিয়াংশ তামিলনাড়ুর বোলারদের ওপর ঝড় তুলেছেন। এই বাঁ-হাতি ব্যাটার ৭ টি চার ও ১৯ টি ছক্কা হাঁকিয়ে ১৮১ রান করেন। যা T20 ক্রিকেটে একজন ভারতীয়ের করা সর্বোচ্চ স্কোর হিসাবে বিবেচিত হচ্ছে। তবে, এই দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও প্রিয়াংশ আর্য বিশ্বরেকর্ডটি (World Record) ভাঙতে পারেননি। মূলত, T20 ক্রিকেটে ২০ বছর বযসি এক খেলোয়াড় প্রিয়াংশ আর্যের চেয়ে বেশি রান করেছেন। এই খেলোয়াড়েরর নাম লুহান ড্রি প্রিটোরিয়াস। তিনি একজন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় এবং IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন।

দুর্ধর্ষ নজির প্রিয়াংশ আর্যের (Priyansh Arya):

চলতি বছরেই লুহান ড্রি প্রিটোরিয়াস বিশ্বরেকর্ড গড়েন: উল্লেখ্য যে, চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া T20 টুর্নামেন্ট, CSA T20 চ্যালেঞ্জ ২০২৬-এ লুহান ড্রি প্রিটোরিয়াস ১৮৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। টাইটানসের হয়ে খেলতে নেমে প্রিটোরিয়াস ৭৯ বলে ১৮৮ রান করেন। তাঁর এই ইনিংসে প্রিটোরিয়াস ১৫ টি চার ও ১৩ টি ছক্কা হাঁকান। যেকোনও T20 ফরম্যাটের ম্যাচে একজন খেলোয়াড়ের করা এটিই সর্বোচ্চ স্কোর। এখন দ্বিতীয় স্থানে এসেছেন প্রিয়াংশ আর্য। যিনি ৬৮ বলে ১৮১ রান করেছেন।

T20 ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস:
১. লুহান ড্রিস প্রিটোরিয়াস- অপরাজিত ১৮৮ রান (২০২৬)
২. প্রিয়াংশ আর্য- ১৮১ রান (২০২৬)
৩. ক্রিস গেইল- অপরাজিত ১৭৫ রান (২০১৩)
৪. অ্যারন ফিঞ্চ- ১৭২ রান (২০১৮)
৫. হামজা খান- অপরাজিত ১৬৪ রান (২০২৬)

আরও পড়ুন: WhatsApp Web ব্যবহারকারীরা এখন সতর্ক! এই ভুল করলেই হতে পারে বিপদ, কী জানাল স্বরাষ্ট্র মন্ত্রক?

বিশ্বরেকর্ড গড়েছেন প্রিয়াংশ আর্য: জানিয়ে রাখি যে, যদিও প্রিয়াংশ আর্য T20-তে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করার বিশ্বরেকর্ডটি মিস করলেও একটি দুর্ধর্ষ নজির ইতিমধ্যেই গড়েছেন। মূলত, প্রিয়াংশ T20 ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস খেলা অধিনায়ক হিসাবে বিবেচিত হয়েছেন।

আরও পড়ুন: কোথাও বন্যা, কোথাও ভয়াবহ ভূমিধস! ভারতে কতটা প্রভাব ফেলবে সুপার এল নিনো? জানুন চাঞ্চল্যকর রিপোর্ট

তিনি অ্যারন ফিঞ্চের রেকর্ডটি ভেঙেছেন। যিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭২ রান করেছিলেন। এছাড়াও, T20 ক্রিকেটে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডটিও প্রিয়াংশ আর্যের দখলে। T20-তে তার স্ট্রাইক রেট হল ১৮১.১৩। তিনি এক্ষেত্রে অভিষেক শর্মাকেও ছাড়িয়ে গেছেন, যাঁর স্ট্রাইক রেট ১৭৯.২।