এবার শীতে নারকেল নয়, বানিয়ে ফেলুন ক্ষীরসাপটা, ডুবে থাকবে দুধে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: শীতকাল দোরগোড়ায় কড়া নাড়ছে। আর কিছুদিন পরেই পৌষপার্বণে ঘরে ঘরে তৈরি হবে পিঠে পুলি (Recipe)। নানান রকমারি পিঠের সঙ্গে পাটিসাপটাও না হলে পিঠে উৎসব যেন সম্পূর্ণই হয় না।

ক্ষীরসাপটা বানানোর সহজ পদ্ধতি

মূলত নারকেলের পুর দেওয়া পাটিসাপটাই বেশি তৈরি করা হয়। কিন্তু নারকেলের বদলে ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা করলে তার স্বাদই হয় আলাদা। দেখে নিন সহজে ক্ষীরের পাটিসাপটা বা ক্ষীরসাপটা বানানোর পদ্ধতি।

Kheer Patisapta recipe for pithe parbon

ক্ষীরের পাটিসাপটার (Recipe) উপকরণ:

সেদ্ধ চালের গুঁড়ো
আতপ চালের গুঁড়ো
ময়দা
নলেন গুড়
দুধ
ক্ষীরের পুর

আরও পড়ুন : রায়নার ১২ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী! ‘বড় স্বপ্ন দেখো’ বৈভবকে পরামর্শ প্রাক্তন ভারতীয় তারকার

ক্ষীরের পাটিসাপটার প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে তাতে ক্ষীর এবং গুড় মিশিয়ে ঘন পুর তৈরি করুন। অপর একটি পাত্রে দু রকম চালের গুঁড়ো, ময়দা আর দুধ মিশিয়ে একটি পাতলা ব্যাটার (Recipe) তৈরি করুন। এর মধ্যে একটু গুড়ও মেশাতে পারেন। এবার ননস্টিক প্যানে একটু ঘি ব্রাশ করে একহাতা ব্যাটার ছড়িয়ে দিন।রুটির মতো গোল করে ঘুরিয়ে মাঝে দিয়ে দিন ক্ষীরের পুর।

আরও পড়ুন : নিরামিষের নামে মুখ ব্যাজার? এভাবে একবার বেগুন রেঁধে দেখুন, ভুলে যাবেন আমিষ

তৈরি হয়ে গেল পাটিসাপটা। এবার দুধের মধ্যে ক্ষীর মিশিয়ে সেই ঘন দুধ বা মালাইতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন এই পাটিসাপটা। তাহলেই তৈরি ক্ষীরসাপটা। পরিবেশন করুন অতিথিদের।