বাংলা হান্ট ডেস্কঃ একসময় প্রয়াত প্রণব মুখার্জী (Pranab Mukherjee) পরামর্শ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari), তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য। সেটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল আজ নিজের মুখেই জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক জাতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানকে চলাকালীন গল্পের মত করেই এই বিষয়টি তুলে ধরেন। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি বলতে গিয়ে তিনি জানান, দলটা ছিল একক মহিলার পার্টি, বুয়া-ভাতিজা পার্টি। কোম্পানির মত চলত পার্টি। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টরের মতে চলত পার্টি। যদিও একসময় তিনি নিজেও সেই দলেরও লোক ছিলেন, তবে কর্মচারী হিসাবে থাকার জন্যই বেরিয়ে গিয়েছিলেন।
শুভেন্দু অধিকারীকে পরামর্শ প্রণব মুখোপাধ্যায়ের
এদিন শুভেন্দু জানান, তাঁর আসল উপদেষ্টা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি রাইসিনা হিলসে গিয়েছিলেন। সেই সময় সংক্ষেপে জানিয়েছিলেন, ভাবে নাও। এমপ্লয়ি হিসাবে থাকতে চাও নাকি ভবিষ্যতে নিজের দমে এগিয়ে যেতে চাও। যদি এগোতে চাও তাহলে মোদীজির সাথে যুক্ত হয়ে যায়। এই কথাগুলিই ছিল রাজনৈতিক পথের ইঙ্গিত। সাথে তিনি আরও বলেন, প্রণব শুধু রাজনৈতিক পরামর্শদাতা নন, অভিভাবকও ছিলেন। তৃণমূলে সবাই ল্যাম্পপোস্ট বা কর্মচারী, এমন কথাও প্রণব বলেছিলেন বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, এ বিষয়ে আর বেশি কিছু বলতে চান না শুভেন্দু। কারণ প্রণব এখন নেই এবং এ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে তিনি সতর্ক থাকতে চান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। পরবর্তীতে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়ে রাজ্য রাজনীতিতে নতুন অবস্থান তৈরি করেন। প্রণব মুখোপাধ্যায়ের এই পরামর্শের কথা এতদিন তিনি প্রকাশ্যে বলেননি। আজ সেই পুরনো স্মৃতি ফিরে এসেছে।
আরও পড়ুনঃ সপ্তম পে কমিশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি! কী প্রতিক্রিয়া সরকারি কর্মীদের
শুভেন্দুর এই বক্তব্যে তাঁর রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে এসেছে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পিছনে শুধু ব্যক্তিগত সিদ্ধান্তই নয়, বরং একজন অভিজ্ঞ রাজনীতিকের পরামর্শও কাজ করেছিল বলে তিনি দাবি করছেন। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর এবং সেই সম্পর্কের ভিত্তিতেই তিনি সেই পরামর্শকে গুরুত্ব দিয়েছিলেন।
এখন এই কথা প্রকাশ পাওয়ার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হতে পারে। শুভেন্দু নিজেই বলেছেন, এ নিয়ে বেশি কথা বলতে চান না। কারণ প্রণব আর নেই। তবুও তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, তৃণমূল ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।












