শুভমান গিলের ডাকে সাড়া দিলো না ICC! বলে লালার ব্যবহার নিয়ে অবস্থানে অনড় সর্বোচ্চ নিয়ামক সংস্থা

Published on:

Published on:

Shubman Gill has been admitted to the hospital for this reason.

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) বলের ওপর মুখের লালা ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। তার মতে একটা সময়ের পর পিচ থেকে আর কোনও সাহায্য পায়নি তার বোলাররা এবং এই নিষেধাজ্ঞা তাদের কাজ আরও কঠিন করে তুলেছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) জানিয়ে দিয়েছে তাদের এই নিষেধাজ্ঞার আর পুনর্বিবেচনা হবে না। স্বাস্থ্যগত ও ক্রিকেটীয় উভয় কারণেই তারা এই সিদ্ধান্তে অটল রয়েছে। আইসিসির একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, স্বাস্থ্যঝুঁকি ও খেলার স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে কাউন্সিল তাদের অবস্থানে অনড় রয়েছে।

পঞ্চম দিনে নিউজিল্যান্ডের বাকি আটটি উইকেট তুলে নিতে ভারত ব্যর্থ হয়। তারপর ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে গিল নিজের যুক্তি তুলে ধরেন এবং বলেন এই ড্রয়ের ফলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট করে। তিনি অভিযোগ করেন যে এই সিরিজে ব্যবহৃত কুকাবুরা বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছিল। তার মতে, এমন নিষ্প্রাণ ও ব্যাটিং-সহায়ক পিচে বলের ঔজ্জ্বল্য বা কার্যকারিতা বজায় রাখতে লালার ব্যবহার বোলারদের জন্য সহায়ক হতে পারত। এই ড্র বিতর্কটির মীমাংসা করার পরিবর্তে বরং সেটিকে আরও উসকে দিয়েছে।

Following Wellington test draw, captain Gill raised questions regarding rules.

আইসিসি-র খেলার শর্তাবলীতে এই নিয়মটি যেমন ছিল, তেমনই থাকতে চলেছে। এতে কোনো পরিবর্তন আনতে হলে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হতো। কোনো সদস্য দেশকে সংশ্লিষ্ট আইসিসি কমিটির মাধ্যমে বিষয়টি তাদের মিটিংয়ের সময় তুলে ধরতে হবে। এরপর তাদের বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সেই প্রস্তাবটি সকলে সদস্যের সাথে আলোচনা করে দেখবে। নভেম্বরের শুরুর দিকে বালিতে অনুষ্ঠিত আইসিসি-র সভায় এই নিষেধাজ্ঞাটি আলোচনার বিষয় হিসেবে ছিল না। বোলারদের ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে বলের আচরণ ২০২০ সাল থেকে যেমন ছিল, তেমনই রয়েছে: বলের ওপর লালা লাগানো যাবে না এবং পিচ যেমনই হোক না কেন, আগের মতো বল উজ্জ্বল করার সুযোগও থাকছে না। তবে ঘাম ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল তা কিছু সময় আগে উঠে গেছে।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

কোভিড-১৯ অতিমারীর সময় প্রতি দলের ক্রিকেটার ও ম্যাচ কর্মকর্তাদের নিরাপত্তার কথা ভেবে ২০২০ সালে এই নিষেধাজ্ঞাটি আনা হয়েছিল। কয়েক বছর পর আইসিসির খেলার শর্তাবলীতে এটিকে স্থায়ী রূপ দেওয়া হয়। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রণীত ক্রিকেটের নিয়মাবলীতেও বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে লালার ব্যবহারকে বলের অবস্থার পরিবর্তন ঘটানোর একটি ভুল উপায় হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন: রায়নার ১২ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী! ‘বড় স্বপ্ন দেখো’ বৈভবকে পরামর্শ প্রাক্তন ভারতীয় তারকার

তবে ভারতীয় দল আপাতত আর এই বিষয়টি নিয়ে ভাবতে নারাজ। তারা আপাতত ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার থেকে আরম্ভ হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। গত ম্যাচে জয় না পেলেও খাতায় কলমে এখনও তাদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। কিন্তু পরের টেস্টে জয় হাতছাড়া করলে সেই আশা পুরোপুরি শেষ হয়ে যাবে।