বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) জয়ের বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ফলস্বরূপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে উঠেছে ভারতের জন্য। আর ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ এর জন্য দায়ী করছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।
গৌতম গম্ভীরের কোচিংয়ে দুটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল। কিন্তু টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটে সাফল্য পেলেও টেস্ট ক্রিকেটে তার কোচিংয়ে মনে রাখার মতো কিছু করে দেখাতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। আর এর পেছনে গৌতম গম্ভীরের দোষ দেখছেন একটা বড় অংশের ক্রিকেটপ্রেমীরা।

গৌতম গম্ভীরের কোচিংয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরেছে ভারত। দুর্বল বোলিং শক্তি থাকা ইংল্যান্ড দলের কাছে টেস্ট সিরিজে সুবিধাজনক জায়গায় পৌঁছেও সিরিজ ড্র হয়। ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক ভাবে সিরিজ খোয়াতে হয় ভারতকে। আর এখন নিউজিল্যান্ডকে বাগে পেয়েও সিরিজের প্রথম ম্যাচে জয় হাতছাড়া করেছে ভারত।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে হারলো ভারত! ম্যাচ হেরে সতীর্থদের ওপর দোষ চাপালেন অধিনায়ক তিলক ভার্মা
পরিসংখ্যান বলছে গৌতম গম্ভীরের কোচিংয়ে SENA দেশগুলির বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে সিরিজ মিলিয়ে মোট ১৬ টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। এরমধ্যে মাত্র ৩ টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ৩ টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। ১০ টি ম্যাচে লজ্জাজনক ভাবে হারের মুখ দেখেছে তারা। এই পরিসংখ্যান কখনোই স্বস্তি দেবে না ভারতের প্রধান কোচকে।
আরও পড়ুন: সিরাজকে না খেলিয়েই হার ভারতের? তারকা ফাস্ট বোলারকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন শুভমান গিল
আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনের রাস্তা অনেকটাই কঠিন করে তুলেছে ভারতীয় দল। এই সিরিজে বাকি একটি ম্যাচ এবং বর্ডার-গাভাস্কার ট্রফির সবকটি ম্যাচ জিতলেও নির্ভর করতে হবে বাকি ম্যাচগুলির ওপর। অনেকেই এখন দাবি তুলছেন অন্তত টেস্ট ফরম্যাটে ভারতের কোচের পরিবর্তনের।












