এক ধাক্কায় বাতিল ১২টি ট্রেন, মা তারা ও শহিদ এক্সপ্রেসের যাত্রাপথেও কাটছাঁট

Published on:

Published on:

Indian Railways 12 trains cancelled following railway's decision

বাংলা হান্ট ডেস্ক: হাওড়া ডিভিশনের রামপুরহাটে কাজের ফলে একাধিক ট্রেন বাতিল থাকবে ২৯ নভেম্বর পর্যন্ত। এর ফলে পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি এই কাজের জন্য যাত্রীদের যাতায়াত ব্যবস্থার ওপর ও প্রভাব পড়বে। এবার এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে এই কাজের ফলে (Indian Railways)।

রেলের সিদ্ধান্তে বাতিল ১২ ট্রেন, সংক্ষিপ্ত পথে দুই এক্সপ্রেস (Indian Railways)

পূর্ব রেলের তরফের খবর অনুযায়ী, ফুটওভার ব্রিজের গার্ডারের কাজ হবে। সেই কারণেই রবিবার হাওড়া ডিভিশনে রামপুরহাট স্টেশনের সমস্ত লাইনে সাড়ে ছয় ঘন্টার পাওয়ারব্লক থাকবে। সকাল এগারোটা থেকে শুরু হবে এই পাওয়ার ব্লক। যা চলবে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। এই কাজের ফলে মোট ১২ টি ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন সেই তালিকা (Indian Railways)।

Indian Railways 12 trains cancelled following railway's decision

আরও পড়ুন: ‘দিল’ কে ‘আরাম’ দিতে পাহাড়ে পাড়ি, কার্শিয়ঙের এই গ্রামেই মিলবে শান্তি!

কোন কোন ট্রেন বাতিল (২৯-১১-২০২৬)

৬৩৪৩৩ আজিমগঞ্জ-রামপুরহাট

৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট

৬৩৫৮২ রামপুরহাট-বর্ধমান

৬৩৫৮৩ বর্ধমান-রামপুরহাট

৬৩৫৮৪ রামপুরহাট-বর্ধমান

৬৩০৮১ রামপুরহাট-জসিডি

৬৩০৮২ জসিডি-রামপুরহাট

৬৩০০৮ রামপুরহাট-কাটোয়া

৬৩০৬৪ সাহেবগঞ্জ-বর্ধমান

৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা

৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ

৬৩০০৭ কাটোয়া-রামপুরহাট (Indian Railways)।