বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গের ভ্রমণের কথা মনে পড়লে প্রথমে মনে পড়বে দার্জিলিং অথবা কালিম্পং এর কথা। তবে আজকের প্রতিবেদনে রইল উত্তরবঙ্গেরই এমন এক স্বল্প পরিচিত গ্রামের কথা, যেখানে গেলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এই জায়গাটি কার্শিয়াং এর কাছে অবস্থিত (Kurseong)। জায়গাটার নাম হল দিলরাম।
মন ভালো করতে ঘুরে আসুন কার্শিয়ঙের এই গ্রামে (Kurseong)
আসন্ন শীতকালে আপনারও কি উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? শহরের কোলাহল থেকে দুদিনে ছুটি পেতে। তাহলে যেতে পারেন কার্শিয়াং (Kurseong) এর কাছে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম বাগোরা থেকে। এইখানে আসলে পরে আপনি শুধুই পাহাড়, কুয়াশা ও মেঘের লুকোচুরি এবং অকৃত্রিম নিস্তব্ধতা দেখতে পাবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল।
এইখানে আসলে পরে দেখতে পাবেন দার্জিলিং হিমালয়ের রেলওয়ে অথবা টয়ট্রেন। পাশাপাশি গ্রামের বুক চিরে চলে যাওয়া হিল রোডের গা এসেই রয়েছে ন্যারো গেজ রেললাইন ও ব্রিটিশ আমলের ছোট্ট একটি রেলস্টেশন। তাছাড়া এই অফবিট গ্রামে ঘুরতে গেলে আপনি এক নিমিষে ভুলে যাবেন শহরের কোলাহল।

আরও পড়ুন: মেট্রো উৎপাদনে বড় উদ্যোগ, কোরিয়ার সঙ্গে জোট কলকাতার সংস্থার
তবে এখানে ঘুরতে গেলে উপভোগ করতে পারবেন এখানকার গ্রাম্য জীবন। যেহেতু এই জায়গাটি অফবিট নামে পরিচিত তাই এখানে সেরকম কোন বিলাসবহুল হোটেল গড়ে ওঠেনি। এখানের মূল ভরসা স্থানীয় বাসিন্দাদের পরিচালিত কয়েকটি ছিমছাম হোমস্টে। পাহাড়ি মানুষদের অকৃত্রিম আন্তরিকতা ও তাদের ঘরোয়া ব্যবহারে তৈরি করা অর্গানিক খাবার আপনি এখানে আসলে খেতে পারবেন।
কীভাবে যাবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে কার্শিয়াং এর উদ্দেশ্যে যেতে হবে (Kurseong)। সেখান থেকে দিলরামের দূরত্ব প্রায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার। এছাড়া আপনি এনজিপি বা কার্শিয়াং থেকে টয় ট্রেনে করে সরাসরি পৌঁছিয়ে যেতে পারেনয় দিলরাম।












