বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে অধিকাংশ মানুষ উচ্চ রক্তচাপ জনিত রোগ দেখা যায়। এই রোগের ফলে শরীরের দিকে নজর অতিরিক্ত একটু হলেও দিতে হয়। কারণ অতিরিক্ত নুন খেলে যেমন রক্ত চাপ বাড়তে পারে। তেমনই কিছু পুষ্টিকর খাবার খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব (Health Tips)। আজকের প্রতিবেদনের রইল সেই রকমই রান্নাঘরে কয়েকটি পরিচিত উপকরণ যা আপনার খাদ্য তালিকায় রাখলে সহজেই আপনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
ব্লাড প্রেসার বশে রাখবে এই ৬ খাবার (Health Tips)
চকলেট খেতে আপনি কম বেশি হয়ত ভালোবাসেন। সেই চকলেট যদি ডার্কচকলেট হয়ে থাকে, তাহলে সেটিকে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। কারণ চিকিৎসকদের মতে ৩৫ টু পরীক্ষা করে দেখা গিয়েছে কোকো সমৃদ্ধ খাবার প্রায় দুই মিলিমিটার অফ মার্কারি রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে (Health Tips)।
ডালজাতীয় খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করলে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে। এগুলিতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও উদ্ভিজ্জ প্রোটিন। এই পুষ্টিগুলি হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: এক ধাক্কায় বাতিল ১২টি ট্রেন, মা তারা ও শহিদ এক্সপ্রেসের যাত্রাপথেও কাটছাঁট
রান্নায় স্বাদ বাড়াতে নুনের উপর অতিরিক্ত নির্ভর না করে রসুন, জিরে, ধনেপাতা, গোলমরিচ এবং অন্যান্য ভেষজ ও মশলা ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ বজায় রেখেও নুনের পরিমাণ কমানো সম্ভব।
বিটে রয়েছে প্রাকৃতিক নাইট্রেট। শরীরে এই উপাদান থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যা রক্তনালিকে শিথিল ও প্রসারিত হতে সাহায্য করে। ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সুবিধা হতে পারে।
চিকিৎসকের বক্তব্য, একটি পরীক্ষায় দেখা গিয়েছে, পেরিফেরাল আর্টারি ডিজ়িজ়ে আক্রান্ত ব্যক্তিরা ছ’মাস ধরে প্রতিদিন ৩০ গ্রাম গুঁড়ো করা তিসির বীজ খাওয়ার পর তাঁদের সিস্টোলিক রক্তচাপ প্রায় ১০ এমএমএইচজি কমেছিল।
কিউয়ি শুধু ভিটামিন সি-র উৎস নয়, এতে রয়েছে পটাশিয়াম, ফাইবার এবং বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট। পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে (Health Tips)।












