বাংলা হান্ট ডেস্ক: আর সাতদিন পরে আসতে চলেছে ডিসেম্বর মাস। আগামী মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন আসবে (Financial Changes)। এর ফলে আপনার মাসিক বাজেট থেকে শুরু করে বিনিয়োগ পরিকল্পনায় সরাসরি প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এই পরিবর্তন গুলির আগে জেনে নিন আপনি কি অপ্রত্যাশিত ফি রাতে পারবেন কি না।
ডিসেম্বর থেকে বদলাচ্ছে একাধিক আর্থিক নিয়ম (Financial Changes)
১ ডিসেম্বর থেকে এসবিআই কার্ড ব্যবহারকারীদের ৩০ হাজার টাকার বেশি মূল্যের একক পরিবহন লেনদেনের ওপর এক শতাংশ ফি ও প্রযোজ্য কর দিতে হবে (Financial Changes)। পাশাপাশি একটি বিলীন চক্রে জ্বালানির ক্ষেত্র পঞ্চাশ হাজার টাকার ওপর বেশি খরচ করলে সম্পূর্ণ জ্বালানের ওপর এক শতাংশ সারচার্জ প্রযোজ্য হবে।
তারই সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি দুই থেকে চার ডিসেম্বর পর্যন্ত বৈঠকে বসতে চলেছে। যেখানে অক্টোবরে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট ৫.৫০% করা হয়েছে। নতুন করে এই রেট বারলে সরাসরি ঋণের খরচের ওপর প্রভাব পড়বে। এরফলে ব্যাঙ্কগুলি হোম ও ফ্লোটিং-রেট লোনের ওপর সুদ বাড়াতে পারে। এর ফলে ইএমআই বাড়তে পারে বা লোনের মেয়াদ বাড়াতে পারে। অন্যদিকে, প্রতিটি ব্যাঙ্কের নগদের চাহিদা এবং বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীরা উচ্চতর রিটার্ন পেতে পারেন।

আরও পড়ুন: রাসেরমেলা উপলক্ষে রেলের স্পেশাল ট্রেন, দেখে নিন সময়সূচি
এছাড়াও, আধার কার্ডের ইমেইল ঠিকানায় যোগ বা আপডেট করার জন্য ৭৫ টাকা ফ্রি ৩১ ডিসেম্বর অব্দি মুকুব করা হয়েছে। তবে সাধারণ চার্জ পুনরায় চালু হওয়ার আগে এই ফি মুকুব শুধুমাত্র অফিসিয়াল আধার মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপডেট করার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
পাশাপাশি, এফএটিএফ-সম্মত দেশগুলিতে বসবাসকারী অনাবাসী ভারতীয়, ওসিআই কার্ডধারী এবং প্রবাসী ভারতীয়দের কেওয়াইসির জন্য আর ভারতে আসার প্রয়োজন নেই। সেবি এখন তাদের নিবন্ধিত ব্রোকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে দূর থেকে ডিজিটাল কেওয়াইসি সম্পন্ন করার অনুমতি দিয়েছে। একইসঙ্গে ১ ডিসেম্বর থেকে নতুন এলপিজি মূল্য কার্যকর হতে পারে। ব্যবসায়ীরা ১৯-কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের উপর কড়া নজর রাখবেন। অন্যদিকে ১৪.২-কেজি ঘরোয়া সিলিন্ডারের মূল্য সংশোধনের ফলে পরিবারের রান্নাঘরের বাজেটে প্রভাব পড়তে পারে (Financial Changes)।












