হলুদ নাকি কমলা, কোন রঙের ডিমের কুসুমে পুষ্টি বেশি জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ‘সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে’, এই কথাটির সঙ্গে তো সকলেই পরিচিত। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, শরীরে ভরপুর পুষ্টির যোগান দেয় ডিম। কিন্তু ডিমে সাধারণত দুই রঙের কুসুম (Egg Yolk) দেখা যায়। কখনও হালকা হলুদ, কখনও গাঢ় কমলা, কোন রঙের কুসুমে পুষ্টি বেশি হয়?

কমলা রঙের ডিমের কুসুমে (Egg Yolk) কি পুষ্টি বেশি?

অনেকে ভাবেন, কমলা রঙের কুসুমেই হয়তো পুষ্টিগুণ থাকে বেশি। কিন্তু কুসুমে এমন আলাদা আলাদা রঙ আসে কী করে? মার্কিন কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, খাবারে থাকা ক্যারোটিনয়েড এবং জ্যান্থোফিল নামক প্রাকৃতিক রঞ্জক কুসুমের রঙ বদলে দেয়।

Yellow or orange which egg yolk is more healthy

কীভাবে কুসুমের রঙ বদলায়: মুরগির খাবারে যদি সবুজ শাকসবজি, গাঁদা ফুলের পাপড়ি, হলুদ ভুট্টা বা আলফালফা বেশি থাকে, তাহলে ডিমের কুসুমের (Egg Yolk) রঙ হয় গাঢ় কমলা। আর খাবারে যদি এই প্রাকৃতিক রঞ্জক কম থাকে তাহলেই কুসুমের রঙ হয় হালকা হলুদ। অর্থাৎ বিশেষজ্ঞদের মত অনুযায়ী, খাবার থেকে কখনোই বিচার করা যাবে না যে মুরগিটিকে খুব স্বাস্থ্যকর পরিবেশে বড় করা হয়েছে।

আরও পড়ুন : প্রাইম টাইমে শো, নয়তো কড়া পদক্ষেপ, ‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কোনটিতে প্রোটিন বেশি: বিশেষজ্ঞরা বলছেন, কুসুম হলুদ হোক বা কমলা, দুটোতেই প্রোটিন, ভিটামিন, স্বাস্থ্যকর ফ্যাট আর খনিজ রয়েছে সমপরিমাণে। যদিও ক্যারোটিনয়েড বেশি থাকলে লুটেইন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পাওয়া যায়। তবে এর মানে এই নয় যে কমলা কুসুমে হলুদ কুসুমের থেকে বেশি প্রোটিন রয়েছে।

আরও পড়ুন : ‘এবার বাংলা দেখাবে পাওয়ার’, নিরঞ্জন নমিনেট হতেই কটাক্ষ নেটিজেনদের

বিশেষজ্ঞদের মতে, কুসুমের রঙ দেখে তা টাটকা না বাসি তা বোঝা যায় না। ডিম সঠিকভাবে সংরক্ষণ এবং ভালো করে রান্না করে খেলেই সঠিক পুষ্টিগুণ পাওয়া যাবে।