বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের ২৪ নভেম্বর; দিনটি ক্রিকেট অনুরাগীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই দিনেই ভারত ‘এ’ দলের হয়ে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) খেলা বিস্ফোরক ইনিংসটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। ওই ইনিংসে মাত্র ৫২ বলে ২০৪ রান করেন বৈভব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই দুর্ধর্ষ ইনিংসের মাধ্যমে বৈভব এমন একাধিক রেকর্ড (Record) গড়েছেন যেগুলি আগামী বহু বছর বিশ্বের কোনও খেলোয়াড়ের পক্ষেই হয়তো ছোঁয়া সম্ভব নয়। এদিকে, ইতিমধ্যেই বৈভব জানিয়েছেন যে ওই দুর্ধর্ষ ইনিংসের আগে তিনি মোট ৪ জনের সঙ্গে কথা বলেছিলেন। যাঁদের মধ্যে ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং-ও (Yuvraj Singh)।
দুর্ধর্ষ ইনিংসের আগে যুবরাজের সঙ্গে কথা বলেন বৈভব (Vaibhav Sooryavanshi):
বৈভব সূর্যবংশী মাত্র ৫২ বলে দ্বিশতরান করেছেন: জানিয়ে রাখি যে, এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৫২ বলে দ্বিশতরান করেন। তিনি ম্যাচ চলাকালীন ৭ টি চার ও ২৮ টি ছক্কা হাঁকান। এমতাবস্থায়, BCCI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব জানান যে, ম্যাচের আগের দিন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে তিনি প্রায় আধঘন্টা ধরে কথা বলেছিলেন। সেই কথোপকথনের সময়ে যুবরাজ তাঁকে উৎসাহিত করেন এবং এমন কিছু পরামর্শ দেন যা ম্যাচের দিন কাজে লেগেছিল। এর আগে এশিয়া কাপ রাইজিং স্টারসের দু’টি ম্যাচে বৈভবের পারফরম্যান্স তেমন নজর কাড়তে পারেনি। কিন্তু তৃতীয় ম্যাচে তিনি যে ঝড় তুলেছিলেন তা সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের চমকে দিয়েছেন।
𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟: It was a 30-minute phone call with his idol Yuvraj Singh that unshackled Vaibhav Sooryavanshi 🙌
He then created history with a world record 52-ball 204. The teenage sensation takes us inside his unbelievable knock and reveals how the moment unfolded 👏 – By @Moulinparikh
🎥 🔽 Don’t miss this one!
#TeamIndia | #RisingStarsAsiaCup
https://t.co/n3wLiiQkOj
— BCCI (@BCCI) November 25, 2026
কাদের সঙ্গে কথা বলেছিলেন বৈভব: উল্লেখ্য যে, বৈভব জানিয়েছেন তিনি ওই ম্যাচের আগের দিন তাঁর বাবা, ছোটবেলার কোচ এবং বন্ধুর পাশাপাশি যুবরাজের সঙ্গে কথা বলেন। ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী বলেছেন যে ম্যাচের আগে তিনি যে তিনি ৪ জনের সঙ্গে কথা বলেছেন সেখানে প্রথমে ছিলেন তাঁর বাবা। তিনি তাঁর ছোটবেলার ক্রিকেট কোচ মনীষ ওঝার সঙ্গেও কথা বলেন।
আরও পড়ুন: গাড়ি কিনতে গেলে বাড়বে খরচ! দাম বৃদ্ধির ঘোষণা Maruti-Tata-Hyundai-Audi-র
এছাড়াও, বৈভব তাঁর অনূর্ধ্ব-১৯ দলের বন্ধু প্রথমের সঙ্গেও কথা বলেন। এদিকে, যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর কথোপকথন প্রায় আধঘণ্টা স্থায়ী হয়েছিল। বৈভব বলেছেন যে, ‘যুবি স্যার’ তাঁর আদর্শ। তিনি বলেন, ‘আপনি যখন কাউকে আদর্শ মানেন, তখন তিনি যা বলেন তাঁর সবকিছুই শোনেন। আমি তাঁর বলা সবকিছুই শুনেছি। তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।’ বৈভব বলেছেন যে তিনি যুবরাজ সিংয়ের ব্যাটিংয়ের ভিডিও দেখেছেন। এটি বৈভবকে তাঁর ভুলগুলি চিহ্নিত করতে সাহায্য করেছে। তিনি ওই ম্যাচে সেই ভুলগুলি এড়ানোর চেষ্টা করেছেন। যেগুলির মাধ্যমে তিনি সাহায্য পান। সম্ভবত এটিই বৈভবকে একটি আক্রমণাত্মক ইনিংস খেলতে অনুপ্রাণিত করেছিল এবং বৈভব তাঁর ইনিংসের মাধ্যমে একাধিক রেকর্ড গড়েন।
আরও পড়ুন: আদৌ নিরাপদ বিক্রি হওয়া বোতলের জল? প্রশ্ন উঠতেই গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা Bisleri-র
সবাইকে চমকে দিয়েছেন বৈভব: ওই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী ‘এ’ দলের দেওয়া ২৫০ রানের লক্ষ্য ভারত ‘এ’ মাত্র ১৪.২ ওভারে অর্জন করে। ভারত ২৫৪ রান করে। যার মধ্যে ২০৪ রানই আসে একা বৈভব সূর্যবংশীর কাছ থেকে। তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮ বলে দ্রুততম সেঞ্চুরি, ৪০ বলে দ্রুততম ১৫০ রান এবং ৫২ বলে দ্রুততম দ্বিশতরান করেন। এমতাবস্থায়, বৈভব ২৮ বলে সেঞ্চুরি করার মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের গড়া ২৯ বলে সেঞ্চুরি করার রেকর্ডও ভেঙে দিয়েছেন।












