লাগামছাড়া বাজারদর, তিন দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর! অভিযানে ইবি

Published on:

Published on:

Kolkata Market Price Hike After CM Suvendu Adhikari’s Price Control Warning

বাংলা হান্ট ডেস্কঃ সবজি থেকে শুরু করে তেল, চিনি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকায় (Price Hike) সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে চিনি ও সরষের তেলের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে মঙ্গলবার কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরদিনই কলকাতার একাধিক বাজারে অভিযানে নামল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)।

Price Hike : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজারে অভিযান

বুধবার সকালে কোলে মার্কেট ও লেক মার্কেটে পৌঁছে যান ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। চিনি, তেল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস কত দামে বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখেন তাঁরা। বাজারদর নিয়ে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। মূলত কালোবাজারি রুখতেই এই অভিযান।

Suvendu Adhikari Announces 10146 Job Vacancies Waives Application Fees

গত এক সপ্তাহে সরষের তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে, পুজোর সময় চিনির দাম ৫৫ টাকায় বেঁধে দেওয়া হলেও বর্তমানে খুচরো বাজারে তা ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ কেন এতটা দাম বেড়েছে (Price Hike), তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে ব্যবসায়ীদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কলকাতার পুরভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি, আজ কী জানাবে কেন্দ্র?

বাজারদর নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক ও ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে বেআইনিভাবে পণ্য মজুত করে রাখার বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিন দিনের মধ্যে জিনিসপত্রের দাম না কমলে (Price Hike) কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সেই নির্দেশের পরই বুধবার সকাল থেকে শহরের বাজারগুলিতে নজরদারি শুরু করলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।