পাহাড়, ঝর্না আর চা বাগানের একসঙ্গে! উত্তরবঙ্গের অফবিট পুবুংয়ে ঘুরে আসুন উইকেন্ডে

Published on:

Published on:

North Bengal a destination for a mountain getaway, away from the crowds

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর মরশুম শেষ হয়ে গিয়েছে। আর এই আসন্ন শীতকালে আপনারও কি উত্তরবঙ্গ (North Bengal) ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? শহরের কোলাহল থেকে দুদিনে ছুটি পেতে। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের পরিচিত গ্রাম পুবুং থেকে। এইখানে আসলে পরে আপনি শুধুই পাহাড়, কুয়াশা ও মেঘের লুকোচুরি এবং অকৃত্রিম নিস্তব্ধতা দেখতে পাবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল।

ভিড় এড়িয়ে পাহাড়ে ছুটি কাটানোর ঠিকানা পুবুং (North Bengal)

নিউ জলপাইগুড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামে আসলে পড়ে আপনি অনায়াসে ভুলে যেতে পারবেন শহরের কোলাহল (North Bengal)। এটি লেকচাজগতের দক্ষিণে অবস্থিত। এইখানে আসলে আপনি চা বাগানে সৌন্দর্য ও মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন।

পাশাপাশি উত্তরবঙ্গ নিয়ে নতুন করে কথা বলার কোন অবকাশ নেই। তবে এখানে আসলে পরে পাবে নির্জনতার এক বিশাল অবকাশ। এখানে চায়ের পাশাপাশি দেখতে পাবেন কমলালেবু, ফুলকপি, বাঁধাকপি, এলাচ, টমেটো ইত্যাদি চাষ হয়। তাছাড়া এই চাষ ক্ষেত্রগুলিতে লুকিয়ে রয়েছে চাষিদের নানান রকমের গল্প।

North Bengal a destination for a mountain getaway, away from the crowds

আরও পড়ুন: উচ্চ রক্তচাপ ঠেকাতে কোন খাবার খাবেন? জানুন চিকিৎসকের পরামর্শ

পাশাপাশি এইখানে থাকার জন্য আপনি বেছে নিতে পারেন হোমস্টে। কারণ এখানে সেরকম বিলাসবহুল কোন হোটেলের দেখা মিলবে না। একই সঙ্গে হোমস্টেতে সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত পাবেন এখানকার অর্গানিক খাবার দাবার খাওয়ার জন্য। পাশাপাশি সব মিলিয়ে এখানে প্রতি ব্যক্তির খরচ পড়বে ১০০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।

কিভাবে যাবেন?

শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমে পৌঁছিয়ে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন (North Bengal)। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিন। তারপর ৩-৪ ঘন্টার পথ পেরোলে পৌছিয়ে যাবেন পুবুং।