ভিড় ছেড়ে নিরিবিলি স্বর্গ, গরমের ছুটিতে কালিম্পংয়ের কাছে সামালবং হতে পারে পারফেক্ট গন্তব্য

Published on:

Published on:

Travel samalbong on an offbeat trip a sanctuary of peace near Kalimpong
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটিতে বহু মানুষই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে এই সময় উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতন। তবে আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান (Travel)। তাহলে যেতে পারে উত্তরবঙ্গের কালিম্পং এর কাছে অবস্থিত সামালবংয়ে। এখানে গেলে আপনি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানকার গ্রাম্য জীবন।

অফবিট ট্রিপে সামালবং, কালিম্পংয়ের কাছে শান্তির ঠিকানা (Travel)

এখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আছাড়া আপনি যদি শহরের কোলাহল ছেড়ে দূরে থাকতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন যেই জায়গা থেকে। এখানে গেলে আপনি যেমন পাহাড়ি পরিবেশ উপভোগ করবেন। তেমনি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে চা বাগান দেখার সুযোগ পাবেন (Travel)।

এখানে আসলে আপনি চারপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর দূরে তিস্তা নদীর অবিরাম বয়ে চলা মনকে শান্ত করে দেয়। পরিষ্কার আকাশ থাকলে দূরে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ঝলকও দেখা যায়। সূর্যোদয় আর সূর্যাস্ত এখানে বিশেষ ভাবে মনমুগ্ধকর আকাশের রঙ বদলের খেলা আপনাকে মুগ্ধ করবেই।

Travel samalbong on an offbeat trip a sanctuary of peace near Kalimpong

আরও পড়ুন: একঘেয়ে ভাজা নয়, আম-মৌরলার টক-ঝাল স্বাদে দুপুরের ভাত হবে আরও লোভনীয়, রইল রেসিপি

পাশাপাশি চাইলে ছোটখাটো ট্রেকিং করতে পারেন আশপাশের জঙ্গলে। স্থানীয় গ্রাম ঘুরে তাদের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ পাবেন। চাইলে হোম-স্টেতে বসে গরম চা আর পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারেন।

এছাড়াও সামালবং-এর আসল আকর্ষণ তার নিস্তব্ধতা ও অফবিট পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে, এখানে আপনি পাবেন একেবারে নির্জন, শান্তিতে সময় কাটানোর সুযোগ (Travel)।