বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ করে বাড়িতে অতিথি এসেছে। তাদের কি রান্না করে খাওয়াবেন ভাবছেন। কারণ, বাড়িতে থাকা চিকেন শেষ। তবে আর চিন্তার কোন কারণ নেই। কারণ, বাজারে আজকাল প্রায়শই ভালো পালংশাক পাওয়া যায়। পাশাপাশি বাড়িতে যদি সোয়াবিন থাকে। তাহলে অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি। দেখুন রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সয়াবিনের এই রেসিপিটি (Recipe)
আপনি যদি স্বাস্থ্য সচেতন হন। পাশাপাশি নতুনত্ব খাবার খাওয়ার ধ্যান-ধারণা রাখেন। তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন সয়াবিনের এই পুষ্টিকর রেসিপি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: বারবার চেষ্টা করেও লুচি ফুলছে না? এই কৌশল জানলেই একবারেই কেল্লাফতে
উপকরণ:
পালং শাক ২ আঁটি (ভাল করে ধোয়া ও কুচি করে কাটা)
সয়াবিন ১ কাপ (সারা রাত ভিজিয়ে সেদ্ধ),
পেঁয়াজ ১টি কুচানো,
রসুন ৫–৬ কোয়া কুচানো,
আদা ১ চা চামচ বাটা,
কাঁচা লঙ্কা ২টি চেরা,
গোটা জিরে ১/২ চা চামচ,
তেজপাতা ১টি,
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ,
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ (স্বাদমতো),
ধনে গুঁড়ো ১ চা চামচ,
জিরে গুঁড়ো ১/২ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ,
নুন স্বাদমতো,
সাদা তেল ২ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে সয়াবিন প্রেসার কুকারে ২–৩টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন।এরপর জল ঝরিয়ে আলাদা করে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ও তেজপাতা দিন। তারপর পেঁয়াজ কুচি যোগ করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর রসুন কুচি, আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষান। মশলা কষানো হয়ে গেলে হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা কষান, যতক্ষণ না তেল ছাড়ে। তারপর পালং শাক দিয়ে দিন। পালং শাক দিলে জল ছাড়বে, তাই আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৫–৭ মিনিট রান্না করুন। পালং শাক নরম হয়ে এলে লবণ ও গরম মশলা গুঁড়ো দিন। এরপর গরম গরম রুটি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

















