বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে ভালো মন্দ রান্না করা হয়ে থাকে। আর তার ওপর আপনি যদি বাঙালি হন। তাহলে সপ্তাহ শেষে সকাল বেলার জলখাবার হোক অথবা রাত্রে বেলা ডিনারের সময়, হয়তো একটা দিন লুচি করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, আপনি যতই ভালোভাবে আটা মাখুন না কেন। লুচি বেলার সময় সেগুলো ঠিকঠাক ভাবে ফোলে না। যার ফলে লুচি খাওয়ার প্রতি আগ্রহ আর থাকে না আগের মতন। কিন্তু আজকের প্রতিবেদনা রইল এমন কিছু টোটকা, যা মেনে চললে আপনি সহজেই বাড়িতে ফুলগুলো যে বানিয়ে ফেলতে পারবেন (Cooking Tips)।
পারফেক্ট লুচি বানাতে এই সহজ টিপস মানুন (Cooking Tips)
লুচি বানানোর সময় দেখা যায় বহু কারণে আপনি ফুলকো লুচি বানিয়ে উঠতে পারছেন না। এর জন্য দুঃখ করার কোন কারণ নেই। কয়েকটা স্টেপ ফলো করলে আপনি বাড়িতে ফুলকো লুচি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে ময়দার মধ্যে সামান্য পরিমাণের টক দই দিতে হবে (Cooking Tips)।
কারণ টক দই দিয়ে আটা মাখা থাকলে সে তুই এক দিকে যেমন নরম হয়। অপরদিকে লুচি গুলোকে ফুলিয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি লুচি বানানোর সময় আপনি ব্যবহার করতে পারেন ব্রেকিং পাউডার। ব্রেকিং পাউডার দিয়ে আপনি যদি লুচি বানান। তাহলে তা অনেকটা বেশি ফুলবে।

আরও পড়ুন: টাকা কেটে নেওয়ার পরই আটকে যাচ্ছে প্রক্রিয়া, তৎকাল টিকিট কেটে বিপাকে যাত্রীরা
অথবা লুচি বানানোর জন্য মেখে রাখা আটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে পারেন। তাহলে আপনার সেই মেখে রাখা আটটার লুচি কিন্তু বেশ ভালো ফুলকো লুচি তৈরি করবে। এছাড়াও লুচি বানানোর সময় ময়দা সঙ্গে যে তেল মাখাচ্ছেন। সেটা যদি একটু গরম করে ময়দার সাথে মাখাতে পারেন, তাহলেও হবে।
তবে লুচি ভাজার সময় সব সময় মাথায় রাখবেন, তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। পাশাপাশি লুচি ভাজার ক্ষেত্রে তেলের তাপমাত্রা দেখে নেওয়া একান্ত প্রয়োজন।
এছাড়া ময়দা নরম করে মাখার জন্য প্রথমত গরম জল ব্যবহার করুন। এরপর ময়দার মন্ডটি মধ্যে তেল মাখিয়ে কম করে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এতে আপনার লুচি একদিকে যেমন নরম হবে অপরদিকে ফুলকো হবে (Cooking Tips)।

















