ম্যাজিক ফিগার পার বিজেপির, কোণঠাসা তৃণমূল, পরিবর্তনের পক্ষে ভোট রাজ্যবাসীর?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ ৪ ঠা মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফল প্রকাশ। সকাল ৮ টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। আর সকাল থেকেই রাজ্যের অধিকাংশ কেন্দ্রে উঠেছে গেরুয়া ঝড়। মোট ৭৭ টি কেন্দ্রে ২৯৩ টি বিধানসভা আসনে চলছে গণনা। তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে বিজেপি এগিয়ে ১২৯ আসনে। সেখানে তৃণমূল ৮৯, বাম জোট ১, কংগ্রেস ০ এবং অন্যান্য ১ টি আসন পেয়েছে এখনও পর্যন্ত।

ভোট গণনায় (West Bengal Assembly Election) হাড্ডাহাড্ডি টক্কর তৃণমূল বিজেপির

সকাল থেকেই একাধিক কেন্দ্রে চলছে হাড্ডাহাড্ডি টক্কর। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে এগিয়ে বিজেপি। অন্যদিকে পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়ার মতো কেন্দ্রে এগিয়ে তৃণমূল।

West Bengal Assembly Election counting update

একাধিক কেন্দ্রে এগিয়ে বিজেপি: মালদা, মুর্শিদাবাদের মতো কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত সমানে সমানে টক্কর চলছে তৃণমূল বিজেপির। এমনকি উত্তরবঙ্গেও একাধিক কেন্দ্রে (West Bengal Assembly Election) এগিয়ে রয়েছে বিজেপি। এমতাবস্থায় যথেষ্ট অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুই কেন্দ্রেই পিছিয়ে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও লক্ষ্য করা যাচ্ছে গেরুয়া ঝড়। পশ্চিম মেদিনীপুরে ১৫ টি আসনে ৫ টিতেই এগিয়ে বিজেপি।

আরও পড়ুন : আন্দামানে বিশ্ব রেকর্ড! সমুদ্রের গভীরে উন্মোচন ভারতের বিশাল জাতীয় পতাকার

পোস্টাল ব্যালট গণনা চলছে: ২০২১ এ এখানেই দাপট দেখিয়েছিল তৃণমূল। কিন্তু এবার প্রথম থেকেই ছবিটা অন্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একাধিক কেন্দ্রে শাসকের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে বিজেপি। তার ফলাফল দেখা যাচ্ছে প্রাথমিক গণনাতে।

আরও পড়ুন : রুদ্রনীল থেকে অগ্নিমিত্রা, সকাল থেকেই গেরুয়া ঝড়, এগোলেন কোন কোন বিজেপি প্রার্থী?

উল্লেখ্য, পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ছবিতেই দেখা যাচ্ছে গেরুয়া ঝড়। এখনও পর্যন্ত ইভিএম গণনা পুরোপুরি শুরু হয়নি। শেষমেশ কে হাসবে জয়ের হাসি, তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী।