শরীর হবে ঠান্ডা, গরমের ক্লান্তি কমাবে ‘শসা ইডলি’, প্রণালী রইল

Published on:

Published on:

Recipe whip up delicious cucumber Idlis using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমকালে পেট ঠান্ডা রাখার জন্য আমরা সকলেই হালকা পাতলা খাবার খেতে পছন্দ করি। আর হালকা পাতলা খাবে তো কথা বললে ওই প্রতিদিন ডাল ভাতের কথাই মাথায় আসে। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি। যা মূলত দক্ষিণ ভারতের। দেখে নিন কিভাবে সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন শসা দিয়ে ইডলি (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু শশা ইডলি (Recipe)

আজকাল সকলেই স্বাস্থ্য সচেতন থাকতে ভালোবাসেন। স্বাস্থ্যের কথা মাথায় রেখে বহু মানুষই নানান ধরনের খাবার খান। তবে এই গরমকালে আপনি যদি হালকা পাতলা এবং স্বাস্থ্য সচেতন যুক্ত খাবার খেতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন শশা ইডলি (Recipe)।

Recipe whip up delicious cucumber Idlis using just a few ingredients

আরও পড়ুন: বিজেপি আসতেই টোল ট্যাক্স থেকে স্বস্তি, রোহিণী টোল প্লাজায় আর দিতে হবে না টাকা

উপকরণ:

টাটকা শসা কুচানো (গ্রেট করা): ২ কাপ

ইডলি রওয়া: দেড় কাপ

কুচানো নারকেল: আধা কাপ

ভেজানো ছোলার ডাল: ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: ২-৩টি

ধনেপাতা কুচি: এক মুঠো

টক দই: ৫-৬ টেবিল চামচ (প্রয়োজনমতো কম-বেশি হতে পারে)

নুন: স্বাদমতো

প্রণালী: প্রথমে শসা ভালো করে ধুয়ে খোসা না ছাড়িয়েই গ্রেট করে নিন। এবার একটি বড় পাত্রে গ্রেট করা শসা এবং ইডলি রওয়া নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি শসা ও রওয়ার পাত্রে ঢেলে দিন। একইসঙ্গে ভেজানো ছোলার ডাল, কুচানো ধনেপাতা এবং নুন যোগ করুন। সবশেষে টক দই মিশিয়ে পুরো মিশ্রণটি তৈরি করুন। এরপর ইডলি মেকার বা ছোট বাটিতে সামান্য তেল মাখিয়ে এই মিশ্রণটি দিয়ে ভাপে বসিয়ে দিন। এবার যখন জিনিসটা ভালোভাবে ভেপে উঠবে, তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।