বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেই দলেও মূলত তরুণ বোলারদেরই সুযোগ দেওয়া হয়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ক্রমশ স্পষ্ট করে দিচ্ছেন যে জুনিয়র বোলারদের ওপর ভরসা করেই ওডিআই বিশ্বকাপ জিততে চাইছে ভারতীয় দল। আর অনেক অভিজ্ঞ তারকার মতোই তার বিশ্বকাপের পরিকল্পনায় জায়গা নেই রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে আয়োজিত ওডিআই সিরিজে দীর্ঘদিন পরে তাকে ভারতীয় ওডিআই স্কোয়াডে ফেরানো হয়েছিল। অনেকেই তখন ভেবেছিলেন যে ২০২৭ সালের বিশ্বকাপের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু নিউজিল্যান্ড সফর থেকে তাকে ছেঁটে ফেলে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করলো বোর্ড।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বিসিসিআইয়ের তরফ থেকে এই ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এবার থেকে সীমিত ওভারের ক্রিকেটে মূল স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকা পাকাপাকিভাবে অক্ষর প্যাটেল পালন করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচ খেলে বল হাতে ২ উইকেট পেয়েছিলেন জাদেজা। ব্যাটিং করার সুযোগই পাননি। ফলে তার পারফরম্যান্স একেবারেই প্রভাবিত করতে পারেনি কোচ গৌতম গম্ভীর বা নির্বাচকদের।
আরও পড়ুন: হার্দিকে মোহভঙ্গ! ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?
নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড:
ব্যাটার :- শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়
উইকেট-রক্ষক :- লোকেশ রাহুল, ঈশান কিষাণ
অলরাউন্ডার :- নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর
বোলার :- অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার
আরও পড়ুন: ভারতকে জেতাতে না পারলেও কোহলিদের ক্লাবে ঢুকলেন স্যামসন! ছুঁলেন অভিনব মাইলফলক
নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড:
ব্যাটার :- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়
উইকেট-রক্ষক :- কুমার কুশাগ্র, ঈশান কিষাণ
অলরাউন্ডার :- নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর
বোলার :- অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব, আকিব নবী, গুরনূর ব্রার














