Durga Puja 2026 Live Updates

ভারতকে জেতাতে না পারলেও কোহলিদের ক্লাবে ঢুকলেন স্যামসন! ছুঁলেন অভিনব মাইলফলক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি সিরিজের দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পাশাপাশি তিনি দুই ম্যাচে বড় রানের দেখা পেয়েছেন। কিন্তু তিনি যেই ম্যাচগুলিতে সফল হয়েছেন, সেই ম্যাচগুলিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) হারতে হয়েছে ভারতীয় দলকে।

তবে দলকে জেতাতে না পারলে এই সিরিজে এক অভিনব ক্লাবে যোগ দিয়েছেন সঞ্জু। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তারপর সিরিজের চতুর্থ ম্যাচে তিনি ঝোড়ো ৫৬ রান করেন। এই দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ৮ টি ছক্কা মেরেছেন সিরিজে।

আর চলতি সিরিজেই তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০০ ছক্কা মারার অভিনব মাইলফলক ছুঁয়েছেন। নিজের ধারাবাহিকতার অভাবের কারণে ভারতীয় দলে কখনোই নিয়মিত সুযোগ পাননি সঞ্জু। তবে শেষ কয়েক মাসে ব্যর্থতা সত্ত্বেও তার ওপর ভরসা হারাননি ভারতের প্রধান কোচ গৌতন গম্ভীর। আপাতত সেই ভরসার মান রাখছেন স্যামসন।

আরও পড়ুন: সুযোগ না দিয়ে নষ্ট করা হচ্ছে এই ক্রিকেটারের প্রতিভা! গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজয়ী ওপেনার

ভারতের জার্সিতে ১০০ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকা:

১. রোহিত শর্মা (২০৫ ছক্কা)
২. সূর্যকুমার যাদব (১৮৯ ছক্কা)
৩. অভিষেক শর্মা (১৪২ ছক্কা)
৪. হার্দিক পান্ডিয়া (১২৬ ছক্কা)
৫. বিরাট কোহলি (১২৪ ছক্কা)
৬. সঞ্জু স্যামসন (১০২ ছক্কা)

আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড

সিরিজের শেষ ম্যাচে দলের জয়ের দিনে তার ব্যাট হাতে ব্যর্থ হওয়ার ধারা কাটিয়ে উঠতে মরিয়া থাকবেন স্যামসন। এই মুহূর্তে সাই হোপের নেতৃত্বে ক্যারিবিয়ান দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে। তাদের হারাতে গেলে সিরিজের সেরা ম্যাচে সেরা ফর্মের সঞ্জু স্যামসনকে পেতে চাইবেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।