বাংলাহান্ট ডেস্ক: ‘রামায়ণ’ বিশ্বজুড়ে প্রশংসিত হলেও সমালোচনার মুখে পড়েছেন ‘সীতা’ সাই পল্লবী (Sai Pallavi)। রামায়ণের কাস্ট প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের একাংশের আপত্তি উঠেছিল সীতা চরিত্রের অভিনেত্রী নিয়ে। অনেকের মতে, সীতার ভূমিকায় মোটেই মানায়নি সাইকে। কারোর তাঁর সাজসজ্জা নিয়ে, কারও বা এক্সপ্রেশন, কারোর সংলাপ বলার ধরণ নিয়ে সমস্যা। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন সাই পল্লবী।
সীতাকে নিয়ে কী বললেন সাই পল্লবী (Sai Pallavi)
অভিনেত্রী বলেন, সীতাকে নিয়ে যে আপত্তি উঠছে তা তার অজানা নেই। তিনি বলেন, সীতাদেবীকে ঠিক কতটা সুন্দর হতে হবে তা নিয়ে নানান মতামত তাঁর চোখে পড়েছে। বিষয়গুলি তিনি এড়িয়ে যাননি। তবে বাইরের কথা আপনার মনের শান্তি কেড়ে নিলে বুঝতে হবে নিজেকে আরও শক্ত করা বাকি।

মুখ খুললেন অভিনেত্রী: সাইয়ের কথায়, কমবেশি সব মানুষের মনেই কিছু না কিছু দ্বিধা কাজ করে। তবে ভেতর থেকে দৃঢ় থাকলে তবেই চারপাশের সমালোচনা সামলানো যায়। তিনি আরও বলেন, শুধুমাত্র পর্দার গ্ল্যামার বাড়ানোর জন্য তিনি কোনও ছবি করতে চান না। যে চরিত্রের কোনও ওজন নেই বা যেকোনো অভিনেত্রীকেই (Sai Pallavi) বসিয়ে দেওয়া যায় তেমন প্রস্তাব তিনি এড়িয়েই চলেন।
আরও পড়ুন : রোজের রান্নাতেই আনুন টুইস্ট, চটজলদি রুই মাছের এই রেসিপি জেনে রাখুন, হাত চাটবে সবাই
দোলাচলে ভুগেছেন অভিনেত্রী: শুরুর দিকে মনের মতো কাজের জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। বাণিজ্যিক ছবির স্রোতেই গা ভাসাবেন নাকি নিজের নীতিতে অটল থাকবেন এই দোলাচলে ভুগতে হয়েছে তাঁকে। তাও শেষমেষ নিজের বিশ্বাসেই আস্থা রেখেছেন সাই পল্লবী।
আরও পড়ুন : অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কোন মাস থেকে বাড়তি টাকা পাবেন সরকারি কর্মীরা?
সিনেমায় নারী পুরুষের বৈষম্য নিয়েও সরব হয়েছেন সাই। তাঁর কথায়, পর্দায় পুরুষ অভিনেতাদের নানান বয়স ও চেহারায় গ্রহণ করা হয়, কিন্তু নায়িকাদের সবসময় নিখুঁত হতে হবে। এই মানসিকতা বদলানো উচিত বলে মত সাইয়ের।












