রোজের রান্নাতেই আনুন টুইস্ট, চটজলদি রুই মাছের এই রেসিপি জেনে রাখুন, হাত চাটবে সবাই

Published on:

Published on:

Recipe prepare Rohu fish with poppy seeds using just a few simple ingredients

বাংলাহান্ট ডেস্ক: মাছপ্রেমী বাঙালির কাছে হল শুভ। তবে হরেক রকম মাছের মধ্যে মূলত রুই কাতলাটাই অনেক বাড়িতেই বেশিরভাগ দিন হয়। এমনকি অনুষ্ঠান বাড়িতেও কদর রয়েছে এই রুই কাতলার (Recipe)।

রুই মাছের ভুনার সহজ রেসিপি (Recipe)

দৈনন্দিন রান্নায় হাতে সময় কম থাকলে খোঁজ পড়ে এমন এক রেসিপির যা কম মশলায় কম সময়েও রান্না করা যায়। কম মশলার সুস্বাদু রেসিপি চাইলে বানিয়ে ফেলুন রুই মাছের ভুনা। কীভাবে রাঁধবেন, দেখে নিন রেসিপি-

Easy tasty rui bhuna recipe

রুই মাছের ভুনার উপকরণ:

রুই মাছ

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা লঙ্কা- ২-৩ টি

আদা বাটা- ১/২ চামচ

হলুদ গুঁড়ো- ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

জিরে গুঁড়ো- ১/২ চা চামচ

টমেটো- ১ টি

ধনে পাতা কুচি

তেল

নুন

আরও পড়ুন : সমুদ্রে আরও শক্তিশালী হবে নিরাপত্তা! ভারতীয় নৌবাহিনী পেল কলকাতায় তৈরি ‘আশঙ্ক’ যুদ্ধজাহাজ

রুই ভুনার প্রণালী: প্রথমেই রুই মাছগুলি পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলি (Recipe) ভেজে তুলে নিতে হবে। এরপর তেলে পেঁয়াজ এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা হলে সামান্য জল দিয়ে আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এবং নুন দিতে হবে।

আরও পড়ুন : বাজারে উঠছে টাটকা ফুলকপি, নারকেলের দুধ মিশিয়ে বানান মালাইকারি, রইল রেসিপি

ভালো করে মশলা কষিয়ে টমেটো কুচি দিয়ে কষিয়ে রান্না করতে হবে। তেল ভেসে উঠলে ভাজা মাছগুলি দিয়ে নেড়ে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।