শীত আসতেই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! ডিসেম্বরের শুরুতে কি ফের বাড়বে তাপমাত্রা? আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যজুড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। তবে জাকির শীত পড়তে এখনও কয়েকদিন সময় লাগবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Temperature drop West Bengal South Bengal weather Kolkata North Bengal weather update 27 December

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

রবিবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত তাপমাত্রারও বড় পরিবর্তন হবে না।

আরও পড়ুনঃ ডিলিমিটেশন বিলে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ? বিশেষ অধিবেশনের আগে সামনে এল বড় তথ্য

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (Noth Bengal Weather) সব জেলাতেই রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন সকালে হালকা কুয়াশা থাকতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

কবে বাড়বে শীত?

হাওয়া অফিসের পূর্বাভাস মতে ৩ ডিসেম্বর পর্যন্ত দুই বঙ্গের (South Bengal Weather) তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।