ভারত-নেপালের মধ্যে সরাসরি ট্রেন, অন্যান্য ট্রেনের থেকে নিয়ম কোথায় আলাদা? ভাড়াই বা কত?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ভারত ও নেপালের মধ্যে এবার চালু হতে চলেছে সরাসরি ট্রেন (India-Nepal Train)। ‘সরযূ কমলা এক্সপ্রেস’ অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুর ধামের মধ্যে চলাচল করবে। তবে ট্রেনটি যেহেতু ভারত থেকে নেপালে যাবে, তাই এর ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত নিয়ম কার্যকর হবে। তাই এই ট্রেনে যাত্রা করার আগে রেলের বিশেষ নিয়মগুলি জেনে নেওয়া জরুরি যাত্রীদের।

কনফার্ম টিকিট ছাড়া ওঠা যাবে না সরযূ কমলা এক্সপ্রেসে (India-Nepal Train)

সম্পূর্ণ সংরক্ষিত ট্রেন হিসেবে চলাচল করবে সরযূ কমলা এক্সপ্রেস। অর্থাৎ কনফার্ম টিকিট ছাড়া ওঠাই যাবে না এই ট্রেনে। ইস্ট সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ১৫৫৯৫ এবং ১৫৫৯৬ নম্বরের ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকা যাত্রীরাই ওঠার অনুমতি পাবেন। এমনকি RAC এর সুবিধাও থাকবে না এই পরিষেবায়।

Ticket price and booking procedure of India-Nepal Train

কোন কোন নিয়মে ব্যতিক্রম: শুধুমাত্র জেনারেল কোটার অধীনে টিকিট বুকিং করা যাবে এই ট্রেনে। মোট সংরক্ষিত আসনের মধ্যে ৭০ শতাংশ এন্ড টু এন্ড কোটা এবং ৩০ শতাংশ রোডসাইড কোটা নির্ধারণ করা হয়েছে। এই ট্রেনে তৎকাল ও প্রিমিয়াম তৎকালের অধীনে টিকিট পাওয়া যাবে না। পাশাপাশি প্রবীণ নাগরিক, মহিলা ও জরুরি কোটার সুবিধাও মিলবে না। শিশুদের টিকিট (India-Nepal Train) সংক্রান্ত নিয়মও জেনে রাখুন যাত্রীরা।

আরও পড়ুন : উত্তরবঙ্গ থেকে তারাপীঠ যাওয়ার সরাসরি বাস, NBSTC-র ‘রকেট’ বাসের টিকিট কোথায় মিলবে?

শিশুর ক্ষেত্রে কী নিয়ম: বাবা মা যদি শিশুর জন্য আলাদা বার্থ সংরক্ষণ করেন তাহলে প্রাপ্তবয়স্ক যাত্রীর সমান সম্পূর্ণ ভাড়াটাই দিতে হবে। তবে অতিরিক্ত বার্থ না নেওয়া হলে শিশুর ক্ষেত্রে প্রযোজ্য ভাড়াই দিতে হবে। ট্রেনের টিকিট বুকিংয়ের সময় শিশুর নাম, বয়স, লিঙ্গ, ন্যাশনালিটি সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে।

আরও পড়ুন : ১৫ দিনে আকাশছোঁয়া দাম বৃদ্ধি চালের, এবার কি ভাত ছাড়াই থাকতে হবে বাঙালিকে?

জানা যাচ্ছে, সরযূ কমলা এক্সপ্রেসের মূল ভাড়া নির্বাচিত শ্রেণির জন্য প্রযোজ্য সাধারণ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার সমান রাখা হবে। তবে যাত্রীদের মূল ভাড়ার সঙ্গে আসন সংরক্ষণ ফি, প্রযোজ্য অতিরিক্ত চার্জ, জিএসটিও দিতে হবে। তাই টিকিটের মূল মূল্য নির্ধারিত হবে যাত্রার শ্রেণি এবং সংশ্লিষ্ট চার্জের ভিত্তিতে। সর্বাধিক দু পিস মালপত্র বহন করতে পারবেন যাত্রীরা। ফার্স্ট এসিতে সর্বাধিক ৭০ কেজি পর্যন্ত মালপত্র নেওয়া যাবে। সেকেন্ড এসিতে ৫০ কেজি ও থার্ড এসি এবং স্লিপার ক্লাসে ৪০ কেজি করে মালপত্র নেওয়া যাবে।