বাংলাহান্ট ডেস্ক: উত্তরবঙ্গ থেকে এবার সরাসরি বীরভূমে মা তারার দর্শনে যাওয়ার সুযোগ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা NBSTC-র তরফে (NBSTC) সরাসরি বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এই দীর্ঘ রুটে একাধিক বার যানবাহন পালটানোর বদলে সরকারি বাসে সরাসরি পৌঁছে যেতে পারবেন এই তীর্থক্ষেত্রে।
কখন যাত্রা শুরু করে NBSTC-র বাস (NBSTC)?
শিলিগুড়ির তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে প্রতিদিন ভোর ৫ টা ১৫ নাগাদ তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয় এই বাস। ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, মালদা, ফরাক্কা, মোরগ্রাম, নলহাটি, রামপুরহাটের মতো গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে যায় বাসটি। এর ফলে শুধুমাত্র যে তারাপীঠগামী তীর্থযাত্রীরা এই বাসের সুবিধা পান তা নয়, অন্যান্য এলাকা থেকেও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এই পরিষেবার সুবিধা পেতে পারেন।

ভাড়া কত বাসের: এই রুটে প্রতিদিন একটি সরকারি বাস চলাচল করে। এই বাসটি নন এসি রকেট বা এক্সপ্রেস পরিষেবার অন্তর্গত বলে জানা গিয়েছে। রুট লম্বা হলেও সরকারি বাসে তুলনামূলক কম খরচে যাওয়া যায়। জানা যাচ্ছে, এই বাসের (NBSTC) ভাড়া আনুমানিক ৪০০-৮০০ টাকার মধ্যে। তবে মহিলাদের সরকারি বাসে ভাড়া ফ্রি।
আরও পড়ুন : ২০২৭-এর সরকারি ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্র, কবে কবে ছুটি?
কীভাবে কাটবেন টিকিট: অনলাইনে টিকিট কাটতে হলে NBSTC-র অফিশিয়াল বুকিং পোর্টালের মাধ্যমে সিট বুক করা যাবে। তবে যেহেতু একটিমাত্র বাস চলাচল করে তাই টিকিট ও সিটের উপলব্ধতা সম্পর্কে আগে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।
আরও পড়ুন : বিগ বস বাংলার বিজয়ী হিসেবে কাকে দেখতে চান? তিনটে নাম বলে দিলেন ভরত
উত্তরবঙ্গ থেকে তারাপীঠ যাওয়ার সরাসরি বাস হওয়ার ফলে বহু মানুষের সুবিধা হবে। তবে বাসের সময়, ভাড়া ও পরিষেবা সংক্রান্ত তথ্য পরিবর্তন হতে পারে। তাই রওনা হওয়ার আগে তথ্য যাচাই করে নেওয়া উচিত।












