বিগ বস বাংলার বিজয়ী হিসেবে কাকে দেখতে চান? তিনটে নাম বলে দিলেন ভরত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস বাংলা (Bigg Boss Bangla) এগিয়ে চলেছে ফিনালের দিকে। চলছে ফিনালে উইক। একের পর এক প্রতিযোগী বেরিয়ে যাওয়ার পর এখন বিগ বসের দুর্গে বাকি রয়েছেন মনামী, দুর্নিবার, সৌরভ, জিতু, নিরঞ্জন, সৃজলা, রাজবীর, তনুশ্রী। কে শেষমেষ যুদ্ধজয়ের হাসি হাসেন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। এদিকে এ নিয়ে মুখ খুললেন অভিনেতা ভরত কল। ফিনালের জন্য কাকে এগিয়ে রাখলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) থেকে বাদ পড়েন ভরত

বিগ বসের একেবারে প্রথম দিককার প্রতিযোগী ভরত কল। শুরুতে বিতর্কে জড়ালেও পরে তাঁর গেম প্ল্যান, তাঁর খেলা নজর কেড়েছিল দর্শকদের একটা বড় অংশের। যদিও খেলায় টিকে থাকতে পারেননি তিনি। দর্শকদের ভোটে বাইরে বেরিয়ে যেতে হয় ভরতকে। বাইরে বেরিয়েও প্রতিযোগীদের নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এবার তিনি জানালেন, ফিনালের রেসে কাদের দেখতে চান?

Bharat kaul opened up about bigg boss bangla finalist

কাকে দেখতে চান বিজয়ী: সম্প্রতি বাংলাহান্টের সাংবাদিকের মুখোমুখি হয়ে বিগ বস বাংলা (Bigg Boss Bangla) নিয়ে মুখ খোলেন ভরত। তিনি বলেন, “আমি চাই জিতু জিতুক। দুর্নিবার আছে, রাজবীর আছে। তিনটে অপশন দিলাম। তিনজনের মধ্যে যেকোনো একজন জিতলে হবে।”

আরও পড়ুন : ২০২৭-এর সরকারি ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্র, কবে কবে ছুটি?

কী বললেন ভরত: বেশ কয়েক সপ্তাহ আগেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়েছেন ভরত। তিনি বলেন, বিগ বস খুবই ভালো হচ্ছে। খুবই মিস করছেন তিনি। শেষ সপ্তাহ চলছে, ফিনালে উইক। তারপরেই ফিনালের কাউন্টডাউন। সবাইকে ‘অল দ্য বেস্ট’ও জানান ভরত।

আরও পড়ুন : সরকারি কর্মীদের হাজিরায় কড়াকড়ি! ডিসেম্বর থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম

প্রসঙ্গত, এ সপ্তাহে নমিনেশনে রয়েছেন রাজবীর, নিরঞ্জন, তনুশ্রী এবং সৃজলা। তবে নেটপাড়ায় তীব্র গুঞ্জন, এবার বাদ পড়তে পারেন নিরঞ্জন বা তনুশ্রী। তবে শেষমেষ বিগ বস বাংলার ট্রফি কার হাতে ওঠে সেটাই দেখার।