বাংলাহান্ট ডেস্ক : আমিষ খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে তখন হাত পড়ে নিরামিষে (Recipe)। তবে বাড়িতে আবার সকলে নিরামিষ পছন্দ করেন না। যদিও তেমন ভাবে রাঁধলে নিরামিষ রান্নাও হয় চমৎকার। এই প্রতিবেদনে রইল এমনই এক লাউয়ের রেসিপি, যা সহজ ভাবে রাঁধলেও স্বাদে হয় দারুণ।
লাউয়ের তিলমোহিনীর সহজ রেসিপি (Recipe)
শুধু চিরাচরিত ঘন্ট বা লাউ সহযোগে ডাল নয়, একটু অন্যরকম ভাবে রেঁধে দেখুন এই সবজি। কীভাবে রাঁধবেন লাউয়ের তিলমোহিনী, রইল রেসিপি-

লাউয়ের তিলমোহিনীর উপকরণ:
লাউ
জিরে
তেজপাতা
শুকনো লঙ্কা
আদা বাটা
সাদা তিল
বড়ি
আরও পড়ুন : ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে লাগাতার পতন! পরিসংখ্যান সামনে আনল RBI
লাউয়ের তিলমোহিনীর প্রণালী: কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোরন দিয়ে যোগ করুন আদা বাটা। কিছুটা কষিয়ে দিয়ে দিন ঝিরিঝিরি করে কাটা লাউ। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন কাঁচালঙ্কা (Recipe)। আঁচ কম করে ঢাকা দিয়ে দিন। লাউ থেকে যে জল বেরোবে সেই জলেই হবে রান্না। এই সময়েই সাদা তিল শুকনো খোলায় কিছুক্ষণ নাড়িয়ে কাঁচালঙ্কা ও জল দিয়ে মিহি করে বেটে নিন।
আরও পড়ুন : ডিম-মাংস নয়, গরম ভাতে চেখে দেখুন কাতলা মাছের ভর্তা, রইল রেসিপি
লাউ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন চিনি। এই রান্না একটু মিষ্টি মিষ্টি হবে। এবার তিল বাটা মিশিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে শেষে ভাজা বড়ি ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি লাউয়ের তিলমোহিনী।












